চরভদ্রাসনে ভার্চুয়ালি কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

“কৃষক কার্ড থাকলে হাতে সেবা পাবেন সাথে সাথে” এই স্লোগান নিয়ে সারা দেশের মতো ফরিদপুরের চরভদ্রাসনেও কৃষক কার্ড বিতরণের উদ্বোধন

2026-10-01T20:26:37+00:00
2026-10-01T20:28:24+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
সারাদেশ
চরভদ্রাসনে ভার্চুয়ালি কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৮:২৬ পিএম  আপডেট: ০১.১০.২০২৬ ৮:২৮ পিএম
কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠান। ছবি : সময়ের আলো
“কৃষক কার্ড থাকলে হাতে সেবা পাবেন সাথে সাথে” এই স্লোগান নিয়ে সারা দেশের মতো ফরিদপুরের চরভদ্রাসনেও কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টার দিকে ফেনী থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানটি চরভদ্রাসন উপজেলা পরিষদ হলরুমে ভার্চুয়ালি ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হয়।

কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ শাহাদুজ্জামান, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সফর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম ও উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক মোঃঅহিদুজ্জামান মোল্লা প্রমুখ।


এছাড়া বিভিন্ন দফতর প্রধান, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা, প্রান্তিক কৃষক ও সচেতন সমাজের প্রতিনিধিরা ভার্চুয়ালি অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন।

জানা যায়, উদ্বোধনের পর চরভদ্রাসন উপজেলায় প্রথম পর্যায়ে সদর ইউনিয়নের বিএসডাঙ্গী ব্লকে ৮৪৮ জন কৃষকের মধ্যে ৬০২ জন ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ব্যাংক একাউন্টে কৃষি উপকরণ সহায়তা বাবদ ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হয়েছে।

সময়ের আলো/মহু

  বিষয়:   চরভদ্রাসন  কৃষক কার্ড  অনুষ্ঠান  উদ্বোধন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: