সৌদি প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

সময়ের আলো ডেস্ক

প্রবাস

সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকা ও প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। একইসঙ্গে

2026-10-01T20:38:30+00:00
2026-10-01T20:38:30+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
প্রবাস
সৌদি প্রবাসীদের সতর্ক করল দূতাবাস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৮:৩৮ পিএম 
সৌদি প্রবাসীদের সতর্ক করল দূতাবাস। ছবি : সংগৃহীত
সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকা ও প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। একইসঙ্গে ডিপ্লোম্যাটিক কোয়ার্টার ও দূতাবাস এলাকার আশপাশে অযথা ঘোরাফেরা না করতেও বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (০১ অক্টোবর) রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দেওয়া এক বিশেষ বিজ্ঞপ্তিতে এসব বিষয়ে প্রবাসীদের সতর্ক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্থানীয় সৌদি আইন ও সামাজিক শান্তি-শৃঙ্খলা পরিপন্থি কিংবা বিরোধী যে কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকা বাধ্যতামূলক। এ জন্য নিচের বিষয়সমূহ কঠোরভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

ভিডিও ধারণ ও ছবি তোলার বিষয়ে সতর্ক করে দূতাবাস বলেছে, সংরক্ষিত এলাকা বা স্থাপনা, সংবেদনশীল ঘটনা বা বিষয় এবং অপ্রয়োজনীয় যে কোনো ছবি তোলা বা ভিডিও ধারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। 

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে বলা হয়, ফেসবুক, ইউটিউব, এক্স (টুইটার) ইত্যাদিতে স্থানীয় আইন, জননিরাপত্তা বা জনশৃঙ্খলার বিরোধী কোনো বিষয়বস্তু প্রকাশ, প্রচার, সংরক্ষণ, আদান-প্রদান এবং এতে লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকে বিরত থাকুন।

একই সঙ্গে ডিপ্লোম্যাটিক কোয়ার্টার ও দূতাবাস এলাকা অযথা ঘোরাফেরা না করার পরামর্শ দিয়ে দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ দূতাবাসে সেবা গ্রহণের পূর্বে বা পরে দূতাবাসের ভেতরে, বাইরে কিংবা আশেপাশের এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা এবং অনুমতি ব্যতীত ছবি তোলা বা ভিডিও ধারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ।


প্রবাসীদের উদ্দেশে কড়া সতর্কতা দিয়ে বাংলাদেশ দূতাবাস বলেছে, উপরের নির্দেশনা অমান্য করা স্থানীয় সৌদি আইনে দণ্ডনীয় অপরাধ।

সকলের সচেতনতা কামনা করে দূতাবাস আরও জানায়, সকল প্রবাসীর দায়িত্বশীল আচরণ, সচেতনতা এবং সৌদি আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন একদিকে যেমন নিরাপদ ও সুশৃঙ্খল প্রবাসজীবন নিশ্চিত করবে, অন্যদিকে সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখবে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   সৌদি প্রবাসী  সতর্ক  দূতাবাস 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: