কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সাদিয়া (১৬) নামের দশম শ্রেণির এক মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি মেঘনাপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার শোবার ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সাদিয়া ওই এলাকার স্থানীয় বাসিন্দা ইয়ানুর রহমানের মেয়ে এবং বাহাদুরপুর দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে একই এলাকার আসিফ নামের এক তরুণের সঙ্গে সাদিয়ার প্রেমের সম্পর্ক ছিল পারিবারিকভাবে তাদের বিয়ের বিষয়টি একপ্রকার চূড়ান্ত করে সাদিয়াকে আসিফের পরিবারের পক্ষ থেকে আংটি ও নাকফুলও পরানো হয়েছিল। তবে কী কারণে বা কোন পরিস্থিতিতে এই মৃত্যুর ঘটনা ঘটেছে, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে মৃত্যুও আগে রাতে আসিফের সঙ্গে সে মোবাইলে কথা বলেছিল এবং ইমুতে চ্যাটিং করেছিল বলে আসিফ জানায়। আসিফ আরোও জানায়, সে ২/১ মাস পরে বিয়ে করতে চেয়েছিল, কিন্ত সাদিয়া দ্রুত বিয়ের জন্য চাপ দিচ্ছিল।
সাদিয়ার পিতা ইয়ানুর জানা, গতরাত ১১টার দিকে সবাই সাদিয়া তার কক্ষে শুয়ে পড়ে। কিন্ত সকালে ডাকাডাকিতে দরজা না খোলায় জানালা দিয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাই।
খবর পেয়ে ভেড়ামারা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, খবর পেয়ে আমি গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের অভিযোগ ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সময়ের আলো/জোই