নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

নরসিংদী সদর উপজেলার চৌয়ালা এলাকায় দীর্ঘদিনের বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বাবু ওরফে শহীদুল্লাহ (২৬) নামে

2026-10-02T20:01:44+00:00
2026-10-02T20:03:03+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
সারাদেশ
নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের মৃত্যু
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৮:০১ পিএম  আপডেট: ০২.১০.২০২৬ ৮:০৩ পিএম
সংগৃহীত ছবি
নরসিংদী সদর উপজেলার চৌয়ালা এলাকায় দীর্ঘদিনের বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বাবু ওরফে শহীদুল্লাহ (২৬) নামে যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টার দিকে চৌয়ালা এলাকার লোকমান হোসেন পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে স্থানীয় দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত বাবু ওরফে শহীদুল্লাহ চৌয়ালা এলাকার আবদুল কাদেরের ছেলে। সংঘর্ষের সময় তিনি বুকের বাম পাশে গুলিবিদ্ধ হন। পরে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে।

এ ঘটনায় নিহতের ভাই রুবেল (৩০) ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। অপরদিকে, মিরাজ (২০), জাকিরের ছেলে ও চৌয়ালা পল্লী বিদ্যুৎ সংলগ্ন হবি কমিশনারের বাড়ির বাসিন্দা, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন। 


নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটেছে এই ঘটনায় একজন নিহত হয়েছে এবং দুজন আহত হয়েছে। মরদেহ সদর হাসপাতালে রয়েছে। 
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নরসিংদী জেলা পুলিশ তৎপর রয়েছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   নরসিংদী  দুই গ্রুপ  সংঘর্ষ  গুলিবিদ্ধ  যুবকের মৃত্যু  নরসিংদী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: