বার্সেলোনার ট্রফি কেড়ে নিতে চায় রিয়াল মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক

খেলা

নেগ্রেইরা বিতর্কে আবারও চাপে বার্সেলোনা! রিয়ালের পাঠানো হাজার হাজার নথি এবার হাতে পেয়েছে উয়েফা—চলমান তদন্তে নতুন করে যোগ হলো চাঞ্চল্যকর

2026-10-02T21:59:56+00:00
2026-10-02T21:59:56+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
খেলা
বার্সেলোনার ট্রফি কেড়ে নিতে চায় রিয়াল মাদ্রিদ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৯:৫৯ পিএম 
ছবি : সংগৃহীত
নেগ্রেইরা বিতর্কে আবারও চাপে বার্সেলোনা! রিয়ালের পাঠানো হাজার হাজার নথি এবার হাতে পেয়েছে উয়েফা—চলমান তদন্তে নতুন করে যোগ হলো চাঞ্চল্যকর সব তথ্য।

স্প্যানিশ ফুটবলের বহুল আলোচিত ‘নেগ্রেইরা বিতর্কে’ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ওপর নতুন করে চাপ সৃষ্টি করল রিয়াল মাদ্রিদ। রিয়ালের পাঠানো বিপুল পরিমাণ তথ্য-প্রমাণ ও নথি পাওয়ার কথা নিশ্চিত করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

সংস্থাটি জানিয়েছে, বার্সেলোনাকে ঘিরে চলমান শৃঙ্খলামূলক তদন্তের অংশ হিসেবেই এসব নথি পর্যালোচনা করা হবে।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস-এর প্রতিবেদন অনুযায়ী, রিয়াল উয়েফার কাছে প্রায় ৫০ হাজার পৃষ্ঠার নথি, সাক্ষ্য ও আনুষঙ্গিক প্রমাণ পাঠিয়েছে। ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্প্যানিশ রেফারিদের টেকনিক্যাল কমিটির সাবেক সহসভাপতি হোসে মারিয়া এনরিকেস নেগ্রেইরা ও তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বার্সেলোনার দেওয়া ৭ মিলিয়নের বেশি ইউরোর অর্থের উদ্দেশ্য ও সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখাই রিয়ালের লক্ষ্য।


রিয়াল দাবি করেছে, এসব নথিতে ফুটবলের স্বচ্ছতা ও রেফারিং ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।

তবে বিষয়টিকে ‘তদন্ত পুনরায় চালু হওয়া’ হিসেবে মানতে নারাজ বার্সেলোনা। ক্লাবটির দাবি, ২০২৩ সালে শুরু হওয়া তদন্ত কখনো বন্ধ হয়নি। নেগ্রেইরাকে দেওয়া অর্থের পেছনে কোনো অনৈতিক উদ্দেশ্য ছিল না বলেও দাবি করেছে বার্সা। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   বার্সেলোনা  ট্রফি  রিয়াল মাদ্রিদ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: