মধ্যরাতে ঢাকা কলেজের শিক্ষার্থী ও হোস্টেল কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা

সময়ের আলো ডেস্ক

বিবিধ

রাজধানীর ঝিগাতলায় সাইকেল চুরির ঘটনায় নিরাপত্তার দাবি জানাতে গিয়ে ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মধ্যরাতে কলেজের

2026-10-03T01:56:32+00:00
2026-10-03T01:57:20+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
বিবিধ
মধ্যরাতে ঢাকা কলেজের শিক্ষার্থী ও হোস্টেল কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১:৫৬ এএম  আপডেট: ০৩.১০.২০২৬ ১:৫৭ এএম
ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। ছবি : সংগৃহীত
রাজধানীর ঝিগাতলায় সাইকেল চুরির ঘটনায় নিরাপত্তার দাবি জানাতে গিয়ে ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মধ্যরাতে কলেজের শিক্ষার্থী ও হোস্টেল কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাজধানীর ঝিগাতলা এলাকায় সড়কে অবস্থান নেয়।

জানা গেছে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঝিগাতলার বড় মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান নেন। এ সময় হোস্টেল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা অবস্থান নেন।

শিক্ষার্থীদের অভিযোগ, সাইকেল চুরির ঘটনায় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাতে গেলে ঝিগাতলার একটি আবাসিক প্রতিষ্ঠানের মালিক, ম্যানেজার ও কয়েকজন কর্মচারী তাদের ওপর হামলা চালান।

এ সময় তিন শিক্ষার্থীকে মারধর করা হয় বলেও ভুক্তভোগী শিক্ষার্থীরা দাবি করেন। তাদের মধ্যে একজনের মাথা ফেটে যায় এবং অন্য দুই শিক্ষার্থীর শরীরেও আঘাত লাগে বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া হামলার সময় এক শিক্ষার্থীর মুঠোফোন কেড়ে নিয়ে মাটিতে আছাড় দিয়ে ভেঙে ফেলার অভিযোগও উঠেছে।


ঘটনার পর বিষয়টি ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে একপর্যায়ে তারা ঝিগাতলায় জড়ো হন। পরে রাত সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা বড় মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান নেন।

এ সময় সড়কে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। শিক্ষার্থীরা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তবে এ ঘটনায় আবাসিক প্রতিষ্ঠানের মালিক, ম্যানেজার বা কর্মচারীদের তাৎক্ষণিকভাবে বক্তব্য পাওয়া যায়নি। পুলিশও এ ঘটনার বিষয়ে বিস্তারিত কোনো বক্তব্য দেয়নি।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   মধ্যরাত  ঢাকা কলেজ  শিক্ষার্থী  হোস্টেল কর্তৃপক্ষ  উত্তেজনা 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: