ডিজেল রফতানি বন্ধে কোনো নিষেধাজ্ঞা দিচ্ছে না যুক্তরাষ্ট্র। শুক্রবার (২ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এ ধরনের নিষেধাজ্ঞা আরোপের কোনো পরিকল্পনা নেই।
এদিকে বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জি-৭ দেশগুলো জরুরি মজুত থেকে বিপুল পরিমাণ জ্বালানি বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী চার মাসে সর্বোচ্চ ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়ার বিষয়ে একমত হয়েছেন জোটের নেতারা। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সমন্বয়ে এই কার্যক্রম পরিচালিত হবে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানিয়েছেন, জি-৭ নেতারা এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছেছেন। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ২০ দিনের মধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল বাজারে ছাড়া হবে।
জ্বালানি সরবরাহ আরও বাড়াতে জি-৭ দেশগুলো নিজেদের মধ্যে জ্বালানি রফতানিতে বাধা না দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। পাশাপাশি শোধনাগারের রক্ষণাবেক্ষণ ও উৎপাদন কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
জ্বালানি বাজারে সরবরাহ বাড়ানোর এই উদ্যোগের মধ্যেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ডিজেল রফতানিতে নিষেধাজ্ঞার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প।
সূত্র : শাফাক নিউজ
সময়ের আলো/এমকে