কড়া নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পথে রওনা হয়েছে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর। শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটে

2026-10-03T08:40:50+00:00
2026-10-03T08:40:50+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
জাতীয়
কড়া নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৮:৪০ এএম 
বিমানবন্দর থেকে তিনটি লরিতে করে জ্বালানি নিয়ে যাত্রা শুরু করে বহরটি। ছবি : সংগৃহীত
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পথে রওনা হয়েছে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর। শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনটি লরিতে করে জ্বালানি নিয়ে যাত্রা শুরু করে বহরটি।

বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে নেওয়া এই নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে পুলিশ, এসআরবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও। প্রথম ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানি রূপপুরে পৌঁছানোর পর নির্ধারিত প্রক্রিয়ায় সংরক্ষণ ও ব্যবহারের প্রস্তুতি নেওয়া হবে।


এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইউরেনিয়াম বহনকারী একটি বিশেষ বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা চালানটি গ্রহণ করেন।

পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে আরও নয়টি ফ্লাইটে রূপপুরের দুই ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি বাংলাদেশে আসার কথা রয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটের জন্য আরও ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বল আনা হবে।

রাশিয়া থেকে এসব জ্বালানি কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে বাংলাদেশে পৌঁছাবে। রূপপুরের প্রথম ইউনিটের জ্বালানি সরবরাহের মাধ্যমে কেন্দ্রটি চালুর প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো।


সময়ের আলো/এমকে
  বিষয়:   কড়া নিরাপত্তা  রূপপুর  ইউরেনিয়াম 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: