শাহজালাল বিমানবন্দরে হঠাৎ বিমানমন্ত্রী, ট্রলি বাড়ানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

হঠাৎ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় যাত্রীসেবার মান

2026-10-03T09:15:41+00:00
2026-10-03T09:15:41+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
জাতীয়
শাহজালাল বিমানবন্দরে হঠাৎ বিমানমন্ত্রী, ট্রলি বাড়ানোর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৯:১৫ এএম 
শাহজালাল বিমানবন্দরে হঠাৎ বিমানমন্ত্রী। ছবি : সময়ের আলো
হঠাৎ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় যাত্রীসেবার মান আরও উন্নত করার পাশাপাশি দ্রুত বিমানবন্দরে ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দর পরিদর্শনে যান মন্ত্রী। এ সময় তিনি বিমানবন্দরের লাগেজ বেল্ট এলাকা ঘুরে দেখেন এবং লাগেজের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে কথা বলেন।

যাত্রীদের কাছে বিমান থেকে নামার পর লাগেজ পেতে কত সময় লাগছে এবং ব্যাগেজ ডেলিভারি কার্যক্রম নিয়ে তাদের অভিজ্ঞতা জানতে চান মন্ত্রী। এ সময় যাত্রীরা বিমানবন্দরের ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ পাওয়ার বিষয়েও তারা সন্তুষ্টির কথা জানান।


মন্ত্রী যাত্রীসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। বিমানবন্দরের সার্বিক কার্যক্রমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

এ ছাড়া দ্রুত বিমানবন্দরে ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশনা দেন বিমানমন্ত্রী।

পরিদর্শনকালে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   শাহজালাল বিমানবন্দর  বিমানমন্ত্রী  ট্রলি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: