ডাক বিভাগের মোবাইল ফোনভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড তাদের হেব অব সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। ১ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত।
আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
একনজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম : নগদ লিমিটেড
পদসংখ্যা : ১টি
পদের নাম : হেব অব সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার সায়েন্স/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইইই, ইনফরমেশন টেকনোলজি বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে বিএসসি অথবা এমএসসি।
অন্যান্য যোগ্যতা : ডিস্ট্রিবিউটেড সিস্টেম ও মাইক্রোসার্ভিসেস আর্কিটেকচার, এপিআই / মিডলওয়্যার ও ইন্টিগ্রেশন প্ল্যাটফর্ম (এপিআই গেটওয়ে) এবং এন্টারপ্রাইজ-গ্রেড প্রযুক্তি সমাধানে ভালো জ্ঞান।
অভিজ্ঞতা : কমপক্ষে ১৫ বছর
চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : অফিসে
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা : উল্লেখ নেই
কর্মস্থল : ঢাকা
বেতন : আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা : প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে
ক্লিক করুন।
আবেদনের শেষ সময় : ১০ অক্টোবর ২০২৬
সময়ের আলো/মহু