৫১তম বিশেষ বিসিএসে আবেদন করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক

চাকরি

৫১তম বিশেষ বিসিএসের আবেদন করতে প্রার্থীদের অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করে ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। আবেদন ফি পরিশোধের

2026-10-03T10:47:53+00:00
2026-10-03T10:47:53+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
চাকরি
৫১তম বিশেষ বিসিএসে আবেদন করবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:৪৭ এএম 
ছবি : সংগৃহীত
৫১তম বিশেষ বিসিএসের আবেদন করতে প্রার্থীদের অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করে ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। আবেদন ফি পরিশোধের পর প্রবেশপত্র ডাউনলোডের জন্য পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে।

এই বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে। সহকারী সার্জন পদের ক্যাডার কোড ৪১০ এবং সহকারী ডেন্টাল সার্জনের কোড ৪৫০। সাধারণ প্রার্থীদের ফি ২০৫ টাকা। ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের দিতে হবে ৫৫ টাকা।

আবেদনের শুরুতে এসএসসি বা সমমান পরীক্ষার রোল, নিবন্ধন নম্বর, শিক্ষা বোর্ড ও পাসের সাল দিতে হবে। যাচাই শেষে কিছু তথ্য স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে, যা পরে পরিবর্তন করা যাবে না।


ফরমে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও ক্যাডার পছন্দ পূরণ করতে হবে। সহকারী সার্জনের জন্য এমবিবিএস এবং সহকারী ডেন্টাল সার্জনের জন্য বিডিএস ডিগ্রির তথ্য দিতে হবে। পুরুষ প্রার্থীর ন্যূনতম উচ্চতা ১৫২ দশমিক ৪০ সেন্টিমিটার ও ওজন ৪৮ দশমিক ৯৯ কেজি। নারী প্রার্থীর উচ্চতা ১৪৭ দশমিক ৩২ সেন্টিমিটার ও ওজন ৪০ দশমিক ৮২ কেজি হতে হবে।

ছবি ৩০০×৩০০ পিক্সেল এবং সর্বোচ্চ ১০০ কিলোবাইট, স্বাক্ষর ৩০০×৮০ পিক্সেল ও সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে। আবেদন জমা দেওয়ার আগে ‘অ্যাপ্লিকেশন প্রিভিউ’ দেখে ভুল সংশোধন করতে হবে। ফি দেওয়ার পর আর তথ্য পরিবর্তনের সুযোগ থাকবে না।

টেলিটকের প্রিপেইড নম্বর থেকে দুটি এসএমএসে ফি পরিশোধ করতে হবে। পেমেন্টের পর পাওয়া পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। পাসওয়ার্ড হারালে এসএমএসের মাধ্যমে তা পুনরুদ্ধার করা যাবে।

আবেদনে কোনো ধরনের তদবির করলে প্রার্থিতা বাতিল হতে পারে বলে জানিয়েছে বিপিএসসি। অনলাইন আবেদনসংক্রান্ত সহায়তার জন্য টেলিটক নম্বর থেকে ১২১-এ কল করে প্রথমে ৮ ও পরে ১ চাপতে হবে।



সময়ের আলো/এমকে
  বিষয়:   বিশেষ বিসিএস  আবেদন  যেভাবে 


Advertisement
Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: