ব্রাজিলের বিপক্ষে ভারতের ঐতিহাসিক ম্যাচ আজ, দেখবেন যেভাবে

ক্রীড়া ডেস্ক

খেলা

প্রথমবারের মতো সিনিয়র পুরুষ ফুটবলে ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে ভারত। শনিবার (৩ অক্টোবর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) প্রীতি

2026-10-03T11:32:03+00:00
2026-10-03T11:32:03+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
খেলা
ব্রাজিলের বিপক্ষে ভারতের ঐতিহাসিক ম্যাচ আজ, দেখবেন যেভাবে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১১:৩২ এএম 
প্রথমবারের মতো সিনিয়র পুরুষ ফুটবলে ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে ভারত। ছবি : সংগৃহীত
প্রথমবারের মতো সিনিয়র পুরুষ ফুটবলে ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে ভারত। শনিবার (৩ অক্টোবর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলবে সুনীল ছেত্রীর উত্তরসূরিরা।

ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। ভারতে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে সনি স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে। অনলাইন স্ট্রিমিং দেখা যাবে সনিলিভে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৩৮ নম্বরে থাকা ভারত এবার মুখোমুখি হবে পাঁচ নম্বরে থাকা ব্রাজিলের। ১৯৯২ সালে ফিফা র‍্যাঙ্কিং চালুর পর এটিই ভারতের মুখোমুখি হওয়া সবচেয়ে উঁচু র‍্যাঙ্কিংয়ের প্রতিপক্ষ। এর আগে গত সপ্তাহে ৪৪ নম্বরে থাকা পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ভারত। রায়ান উইলিয়ামসের গোলে এগিয়ে গেলেও পরে সমতায় ফেরে পানামা।

অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে কলকাতায় এসেছে ব্রাজিল। প্রথম ম্যাচ ১-১ গোলে ড্র হলেও দ্বিতীয় ম্যাচে ৪-২ ব্যবধানে জেতে কার্লো আনচেলত্তির দল। ওই ম্যাচে গোল করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র।


ব্রাজিলের আক্রমণভাগে ভিনিসিয়ুসের সঙ্গে রয়েছেন এন্দ্রিক, রায়ান, এস্তেভাও উইলিয়ান, পেদ্রো ও স্যামুয়েল লিনো। চোটের কারণে দলে নেই রাফিনিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে চোট পাওয়ার পর তাকে আর বদলি খেলোয়াড় দিয়ে প্রতিস্থাপন করা হয়নি। চোটের কারণে আগেই দল থেকে সরে দাঁড়িয়েছিলেন চেলসির ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। তার জায়গায় দলে এসেছেন ফ্লুমিনেন্সের মিডফিল্ডার গ্যাব্রিয়েল মার্তিনেলি।

ব্রাজিল দলে আরও রয়েছেন মারকুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ব্রুনো গিমারায়েসের মতো অভিজ্ঞ খেলোয়াড়। ২০২৬ বিশ্বকাপের পর নতুন করে দল গড়ার প্রক্রিয়ায় থাকা আনচেলত্তির জন্যও ম্যাচটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।

ভারতের কোচ খালিদ জামিলের দলে রয়েছেন গুরপ্রীত সিং সান্ধু, অনোয়ার আলী, অনিরুদ্ধ থাপা, সাহাল আবদুল সামাদ, মনবীর সিং ও রায়ান উইলিয়ামসের মতো খেলোয়াড়। ব্রাজিলের পর ৬ অক্টোবর একই ভেন্যুতে উরুগুয়ের বিপক্ষেও খেলবে ভারত।

কোথায় দেখা যাবে

ভারত-ব্রাজিল ম্যাচটি সরাসরি দেখা যাবে SonyLIV-এ। টেলিভিশনে ম্যাচটি সম্প্রচার করবে Sony Sports 2, Sony Sports 3, Sony Sports 4 ও Sony Aath।


সময়ের আলো/টিকে/এমকে
  বিষয়:   ব্রাজিল  ভারত  ঐতিহাসিক ম্যাচ  আজ  খেলা 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: