কুমিল্লায় হত্যা মামলার আসামি ও কথিত কিশোর গ্যাংয়ের ‘রতন গ্রুপ’-এর প্রধান রতনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) রাতে নগরীতে পুলিশের নিয়মিত অভিযানের সময় তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, রতনের বিরুদ্ধে ২০২২ সালের শাহাদাত হত্যা মামলাসহ অস্ত্র ও অন্যান্য অভিযোগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের নজরদারিতে ছিলেন।
২০২২ সালে নগরীর মিশনারি স্কুলের সামনে কিশোর গ্যাংয়ের ‘ঈগল গ্রুপ’ ও ‘রতন গ্রুপের’ মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। ওই ঘটনায় শাহাদাত নামে এক যুবক নিহত হন। পরে এ ঘটনায় করা হত্যা মামলায় রতনকে প্রধান আসামি করা হয়।
পুলিশ আরও জানায়, রতনের বিরুদ্ধে থাকা মামলাগুলোর মধ্যে শাহাদাত হত্যা মামলাটিও রয়েছে। তাকে গ্রেফতারের পর এসব মামলার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।
কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, রতনের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সময়ের আলো/জোই