গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাহিন্দ্র সমবায় সমিতির শতাধিক শ্রমিকের উদ্যোগে রাস্তার দু’পাশের ঝোপজঙ্গল পরিষ্কার কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে পারকোনা ব্রিজ থেকে রাধাগঞ্জ সড়কের দু’পাশে আগাছা ও ঝোপজঙ্গল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ।
এ সময় উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা মাহিন্দ্র সমবায় সমিতির প্রতিষ্ঠিতা সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সেলিম খলিফা সহ শতাধিক শ্রমিক।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ বলেন, আজ উপজেলা মাহিন্দ্র সমবায় সমিতির উদ্যোগে এই রাস্তার ঝোপজঙ্গল পরিষ্কার করা হচ্ছে। আমিও তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে কাজে যোগ দিলাম। আজ পারকোনা ব্রিজ থেকে রাধাগঞ্জ সড়কের দু’পাশের আগাছা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। এই সড়ক আগাছায় ঢেকে গিয়েছিল। তাই চলাচলের পরিবেশ সুন্দর ও নিরাপদ করা একান্ত প্রয়োজন। এখানে বিভিন্ন সময় গাড়ি দুর্ঘটনার শিকার হতো। তাই রাস্তার দু'পাশে পরিষ্কার থাকলে সড়ক দুর্ঘটনা কমে যাবে এবং পরিবেশ ও সুন্দর থাকবে। আমরা জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবো।
এ-সময় উপজেলা মাহিন্দ্র সমবায় সমিতির শতাধিক শ্রমিক সড়কের দু’পাশের আগাছা ও জঙ্গল পরিষ্কারের কাজে অংশ নেন। পথচারী ও স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানান।
সময়ের আলো/জোই