প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৪:৩২ পিএম আপডেট: ০৩.১০.২০২৬ ৪:৪০ পিএম

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। ছবি : সংগৃহীত
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। ছবি : সংগৃহীত গাজীপুরের ডেগেরচালা এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত ঘটে। ভোগড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হিরণ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, দুপুর ২টা ৪৪ মিনিটের দিকে ফকির মার্কেটে অবস্থিত আটতলা বিশিষ্ট ‘ম্যাট্রিক্স গার্মেন্টস’ ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস বিকাল ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়।
সময়ের আলো/কেএইচও