সানায় হুথিদের সামরিক স্থাপনায় হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনের রাজধানী সানায় হুথি নিয়ন্ত্রিত এলাকায় সামরিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলার কথা জানিয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের বাহিনী।সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল

2026-10-03T19:11:46+00:00
2026-10-03T19:11:46+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
সানায় হুথিদের সামরিক স্থাপনায় হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৭:১১ পিএম 
সানায় হুথিদের সামরিক স্থাপনায় হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনী। ছবি : সংগৃহীত
ইয়েমেনের রাজধানী সানায় হুথি নিয়ন্ত্রিত এলাকায় সামরিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলার কথা জানিয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের বাহিনী।

সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, হুথিদের বিরুদ্ধে কৌশলগত হামলা চালানোর সক্ষমতা সরকারি বাহিনীর রয়েছে।

এর আগে রাজধানী সানায় বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর হুথি-সমর্থিত গণমাধ্যমগুলো ওই এলাকায় বিমান হামলার খবর প্রকাশ করে।

সরকারপন্থি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সানার আল-নাহদাইন ও জাবাল আতান এলাকায় যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছে। এসব হামলায় হুথিদের অবস্থান লক্ষ্য করা হয় বলে দাবি করা হয়েছে।


এদিকে হুথি যোদ্ধাদের হামলা বাড়তে থাকায় তাদের মোকাবিলায় তাইজ গভর্নরেটে সরকারি বাহিনীর কাছে অতিরিক্ত সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে বলেও সরকারি সূত্রের প্রতিবেদনে জানানো হয়েছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   হুথি  সামরিক স্থাপনা  হামলা  দাবি  ইয়েমেনি সরকারি বাহিনী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: