রাজনৈতিক মামলায় সময়ের আলোর সাংবাদিককে গ্রেফতারের অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পারিবারিক বিরোধের জের ধরে ২০২৪ সালের রাজনৈতিক ঘটনায় দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলায় স্থানীয় এক সাংবাদিককে গ্রেফতারের অভিযোগ

2026-10-04T00:40:11+00:00
2026-10-04T00:40:11+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
রাজনৈতিক মামলায় সময়ের আলোর সাংবাদিককে গ্রেফতারের অভিযোগ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ১২:৪০ এএম 
সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার ফজলুল হক। ছবি : সময়ের আলো
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পারিবারিক বিরোধের জের ধরে ২০২৪ সালের রাজনৈতিক ঘটনায় দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলায় স্থানীয় এক সাংবাদিককে গ্রেফতারের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দৈনিক সময়ের আলোর পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি মো. আবুল হোসেনের বড় ভাই ইঞ্জিনিয়ার ফজলুল হক।

পরিবারের অভিযোগ, ২৭ সেপ্টেম্বর বিকেলে আবুল হোসেনের এক পারিবারিক বিরোধ নিষ্পত্তির কথা বলে ডেকে নেন পাকুন্দিয়া থানার ওসি। পরে থানায় গেলে এক রাজনৈতিক ঘটনায় দায়ের হওয়া মামলায় সন্দিগ্ধ আসামি দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

ফজলুল হকের অভিযোগ, তার ভাই কোনো রাজনৈতিক দলের সাথে কখনো জড়িত ছিলেন না। স্থানীয় একটি প্রভাবশালী মহলের কথায় পুলিশ তাকে আটক করে। 

সংবাদ সম্মেলন থেকে এ ঘটনায় আবুল হোসেনের অবিলম্বে মুক্তি ও ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক প্রাথমিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় আবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

সময়ের আলো/জোই/আতা
  বিষয়:   রাজনৈতিক মামলা  সময়ের আলো  সাংবাদিক  গ্রেফতার  অভিযোগ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: