অসুস্থতা পেরিয়ে অভিনয়ে ফেরার অপেক্ষায় তানিয়া বৃষ্টি

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

মস্তিষ্কের টিউমার ধরা পড়ার পর দীর্ঘ চিকিৎসা ও বিশ্রামে ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। শারীরিক অসুস্থতার কারণে অভিনয়

2026-10-04T09:47:47+00:00
2026-10-04T09:47:47+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
অসুস্থতা পেরিয়ে অভিনয়ে ফেরার অপেক্ষায় তানিয়া বৃষ্টি
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৯:৪৭ এএম 
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ছবি : সংগৃহীত
মস্তিষ্কের টিউমার ধরা পড়ার পর দীর্ঘ চিকিৎসা ও বিশ্রামে ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। শারীরিক অসুস্থতার কারণে অভিনয় থেকেও দূরে রয়েছেন তিনি। তবে চিকিৎসার পাশাপাশি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন এই অভিনেত্রী। বর্তমানে তার চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে ফেসবুক লাইভে এসে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তানিয়া বৃষ্টি। নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, ‘অসুস্থ ছিলাম। এখন অনেকটা ভালো আছি। কেমোথেরাপি চলছে। ছয় মাসের মধ্যে তিন মাস শেষ হয়েছে, এখন চতুর্থ মাসের কেমো চলছে।’

অভিনেত্রী জানান, আরও দুই মাস কেমোথেরাপি চলবে। এরপর কিছু নতুন পরীক্ষা করা হবে। পরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে চিকিৎসকেরা পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এদিকে মানসিক প্রশান্তির জন্য বর্তমানে ঢাকার আশপাশের একটি রিসোর্টে সময় কাটাচ্ছেন তানিয়া। গ্রামীণ পরিবেশের শান্ত ও স্নিগ্ধ আবহে থেকে নিজেকে মানসিকভাবে চাঙ্গা করে তোলার চেষ্টা করছেন তিনি। দীর্ঘদিন পর ফেসবুক লাইভে তার সরব উপস্থিতি ভক্তদের মধ্যেও স্বস্তি ও আশার সঞ্চার করেছে।


চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরে চিকিৎসকদের পরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ওই মাসেই অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে আরও একটি অস্ত্রোপচার করা হয়।

দীর্ঘ চিকিৎসা শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন তানিয়া। এরপর থেকে চিকিৎসকদের তত্ত্বাবধানে বিশ্রামে ছিলেন তিনি। এখন চিকিৎসার পাশাপাশি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   অসুস্থতা  তানিয়া বৃষ্টি  ছোট পর্দা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: