দিনদুপুরে মাইক্রোবাসে স্কুলছাত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

বগুড়ার শেরপুরে বিদ্যালয়ে যাওয়ার পথে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৬) দিনদুপুরে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত ২৯ সেপ্টেম্বর

2026-10-04T14:09:28+00:00
2026-10-04T14:09:28+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
দিনদুপুরে মাইক্রোবাসে স্কুলছাত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ২:০৯ পিএম 
ছবি : সময়ের আলো
বগুড়ার শেরপুরে বিদ্যালয়ে যাওয়ার পথে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৬) দিনদুপুরে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত ২৯ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে। চার দিন পেরিয়ে গেলেও নিখোঁজ ওই শিক্ষার্থীর সন্ধান মেলেনি। এ ঘটনায় ৩ অক্টোবর রাতে ছাত্রীর মা বাদী হয়ে প্রধান অভিযুক্ত মো. রিয়াদ হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজ ওই কিশোরী শেরপুর মজিবর রহমান মজনু বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। অভিযোগ অনুযায়ী, উপজেলার চকপোতা গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. রিয়াদ হোসেন (২০) দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি ছাত্রীর অভিভাবকেরা রিয়াদের পরিবারকে জানালে তারা ক্ষুব্ধ হয়ে ওই ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে প্রতিদিনের মতো বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশে বের হয় ওই ছাত্রী। পথে চকপোতা গ্রামের জামাদারের দোকানের সামনে পৌঁছালে আগে থেকে অবস্থান করা রিয়াদ ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।


নির্ধারিত সময়ে বাড়ি কিংবা বিদ্যালয়ে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে কোথাও তার সন্ধান না পেয়ে গত ৩ অক্টোবর রাতে ছাত্রীর মা বাদী হয়ে শেরপুর থানায় লিখিত অভিযোগ দেন। পরে ওই অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি নথিভুক্ত করা হয়।

মামলার আসামিরা হলেন চকপোতা গ্রামের মো. রিয়াদ হোসেন (২০), তার মা মোছা. ফরিদা বেগম (৪০), একই এলাকার মো. হাফিজার রহমান (৫৫), রিয়াদের ভাই মো. জিহাদ হোসেন (২৫) এবং মোছা. কহিনুর বেগম ওরফে জেসমিন (৪০)।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্বে থাকা জয়নুল আবেদীন জানান, বাদীর লিখিত এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে। নিখোঁজ স্কুলছাত্রীকে দ্রুত অক্ষত অবস্থায় উদ্ধার এবং আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   দিনদুপুরে  মাইক্রোবাস  স্কুলছাত্রী  তুলে নেওয়া  অভিযোগ  মামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: