ইসলামাবাদ অভিমুখে ইমরান খান সমর্থকদের লংমার্চ শুরু আজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ শুরু করছে দলটির সমর্থকেরা। রোববার

2026-10-04T14:56:07+00:00
2026-10-04T14:56:07+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইসলামাবাদ অভিমুখে ইমরান খান সমর্থকদের লংমার্চ শুরু আজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ২:৫৬ পিএম 
ইসলামাবাদ অভিমুখে ইমরান খান সমর্থকদের লংমার্চ শুরু আজ। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ শুরু করছে দলটির সমর্থকেরা। রোববার (৪ অক্টোবর) খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত থেকে এ কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি।

ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ১টায় লাক্কি মারওয়াতের গান্দি চৌক থেকে প্রথম ধাপের যাত্রা শুরু হবে। ট্যাংক, ডেরা ইসমাইল খান, দক্ষিণ ও উত্তর ওয়াজিরিস্তান, বান্নু ও লাক্কি মারওয়াতের নেতাকর্মীরা এতে যোগ দেবেন। এরপর মিছিলটি কারাক ও কোহাট হয়ে পেশোয়ারের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। 

সোহেল আফ্রিদি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে বড় সংখ্যায় কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। পিটিআইয়ের দাবি, ইমরান খানের মুক্তির পাশাপাশি দলটির রাজনৈতিক দাবিগুলো মেনে নেওয়ার জন্যই এ আন্দোলন।

লংমার্চ ঠেকাতে ইসলামাবাদমুখী গুরুত্বপূর্ণ সড়কে কনটেইনার বসিয়ে যান চলাচলে বাধা তৈরি করেছে পাকিস্তান সরকার। রাজধানীতে নিরাপত্তাও জোরদার করা হয়েছে। এতে পণ্য পরিবহন ও ট্রাক চলাচলেও ব্যাপক বিঘ্ন ঘটছে।


এর আগে ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছিল পিটিআই। তবে নিরাপত্তা ব্যবস্থা ও রাজধানীমুখী সড়ক বন্ধ থাকায় কর্মসূচি পিছিয়ে ৪ অক্টোবর করা হয়। সরকার ও বিরোধীদের মধ্যে এ নিয়ে কয়েক দফা আলোচনা হলেও শেষ পর্যন্ত সমঝোতা হয়নি।

পিটিআইয়ের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জেলা থেকে আসা মিছিলগুলো ধাপে ধাপে একত্রিত হয়ে ৮ অক্টোবর সোয়াবিতে পৌঁছাবে। এরপর ইসলামাবাদ অভিমুখে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ইসলামাবাদ  ইমরান খান  সমর্থক  লংমার্চ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: