রাবিতে নয়া ৩ সহকারী প্রক্টর নিয়োগ

‎রাবি প্রতিনিধি

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে

2026-10-04T17:54:42+00:00
2026-10-04T17:54:42+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিক্ষা
রাবিতে নয়া ৩ সহকারী প্রক্টর নিয়োগ
‎রাবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৫:৫৪ পিএম 
নবনিযুক্ত প্রক্টররা রোববার সকালে দায়িত্বে যোগদান করেছেন। ছবি : সময়ের আলো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎নিয়োগপ্রাপ্তরা হলেন, লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক স্বপ্নীল রহমান, ফলিত গণিত বিভাগের প্রভাষক মো. আশিক ইকবাল এবং ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের প্রভাষক মাজহারুল ইসলাম।

‎বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এ নিয়োগ দেন। নবনিযুক্ত সহকারী প্রক্টররা রোববার সকালে দায়িত্বে যোগদান করেছেন।


‎এসময় অন্যদের মধ্যে প্রক্টর অধ্যাপক মো. মাহবুবুর রহমান, ছাত্র-উপদেষ্টা  প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, পরিবহন দফতরের প্রশাসক প্রফেসর মো. আব্দুল মান্নান, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের প্রফেসর এ নাইম ফারুকী, সহকারী প্রক্টর প্রফেসর মো. জহুরুল ইসলাম, প্রফেসর শেখ মো. নূরুজ্জামান ও প্রফেসর যাহার-ই-তাসনীম প্রমুখ উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এনএন

‎
  বিষয়:   রাবি  ৩ সহকারী প্রক্টর  নিয়োগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: