কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

হিলি প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের হাকিমপুরে ১৬ বছর বয়সী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এজাহারভুক্ত আরও দুই

2026-10-04T20:40:06+00:00
2026-10-04T20:40:06+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
হিলি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৮:৪০ পিএম 
গ্রেফতার দুই আসামি। ছবি : সময়ের আলো
দিনাজপুরের হাকিমপুরে ১৬ বছর বয়সী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এজাহারভুক্ত আরও দুই আসামি পলাতক রয়েছেন।

রোববার (৪ অক্টোবর) দুপুরের পর গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার ধরন্দা (ফকিরপাড়া) এলাকার মৃত খালেক মণ্ডলের ছেলে রুহুল আমিন (৪২) এবং একই এলাকার রুহুল আমিনের ছেলে শুকুর আলী (৫৫)।

স্থানীয়দের অভিযোগ, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গত ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত হাকিমপুরের পালপাড়া এলাকায় ওই কিশোরীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এসময় ধর্ষণের ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করা হয় বলেও অভিযোগ রয়েছে।


পরে স্থানীয়রা দুই আসামিকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার এবং দুইজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় গ্রেফতার দুজন ছাড়াও আরও দুইজনকে আসামি করা হয়েছে।

ওসি বাদশা আলম বলেন, ৩ অক্টোবর রাতে পালপাড়া এলাকায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় স্থানীয়রা দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। এজাহারভুক্ত অপর দুই আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   কিশোরী  সংঘবদ্ধ ধর্ষণ  গ্রেফতার  হাকিমপুর  দিনাজপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: