শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হবে। সকাল ৯টা

2026-10-04T20:56:27+00:00
2026-10-04T20:57:06+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিক্ষা
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৮:৫৬ পিএম  আপডেট: ০৪.১০.২০২৬ ৮:৫৭ পিএম
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। ছবি : সংগৃহীত
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হবে। সকাল ৯টা থেকে জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রোববার (৪ অক্টোবর) এনটিআরসিএর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভাইভার তারিখ, সময় ও স্থান প্রার্থীদের দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে। একই সঙ্গে এনটিআরসিএর ওয়েবসাইটে পরীক্ষার সূচি প্রকাশ করা হবে।


মৌখিক পরীক্ষায় অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও নম্বরপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। পাশাপাশি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত এক সেট ফটোকপি জমা দিতে হবে। প্রার্থীদের অভিজ্ঞতার সনদ, সব যোগদানপত্র ও নিয়োগপত্র, এমপিওভুক্তি-সংক্রান্ত কাগজপত্র, প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ সনদ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্রও সঙ্গে রাখতে হবে।

প্রার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে এনটিআরসিএ কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে। কার্যালয়ের ঠিকানা ৩৭/৩/এ, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা-১০০০।

অভিজ্ঞতার সনদ বর্তমানে কর্মরত প্রতিষ্ঠানের প্যাডে দিতে হবে। এতে প্রার্থীর ব্যক্তিগত তথ্য, বর্তমান পদ ও কর্মস্থল, ইআইআইএন, ইনডেক্স নম্বর, বেতন গ্রেড, প্রার্থিত পদ এবং ৮ম নিয়োগ পরীক্ষার রোল নম্বরসহ শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্বের অভিজ্ঞতার বিস্তারিত তথ্য উল্লেখ করতে হবে।

ভাইভা-সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য এনটিআরসিএ ও টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটে নিয়মিত নজর রাখতে বলা হয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   শিক্ষাপ্রতিষ্ঠান  প্রধান  নিয়োগ  ভাইভা  সূচি  প্রকাশ 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: