পুঁজিবাজারে সংস্কার নয়, আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

পুঁজিবাজারে একের পর এক সংস্কার উদ্যোগ নেওয়া হলেও বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা না হলে এসব উদ্যোগের সুফল পুরোপুরি পাওয়া কঠিন বলে

2026-10-04T23:59:26+00:00
2026-10-04T23:59:26+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
অর্থনীতি
পুঁজিবাজারে সংস্কার নয়, আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ১১:৫৯ পিএম 
পুঁজিবাজারে সংস্কার নয়, আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ। ছবি : সংগৃহীত
পুঁজিবাজারে একের পর এক সংস্কার উদ্যোগ নেওয়া হলেও বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা না হলে এসব উদ্যোগের সুফল পুরোপুরি পাওয়া কঠিন বলে মনে করছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম। তার মতে, অতীতে অনিয়ম ও অদক্ষতার কারণে বাজার সম্পর্কে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।

 রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানের প্যানেল আলোচনায় তিনি এসব কথা বলেন। বিএসইসি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মমিনুল ইসলাম বলেন, পুঁজিবাজার বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। সরকার বাজার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং অভিজ্ঞ কমিশনের পাশাপাশি কেন্দ্রীয় ডিপোজিটরি, ক্লিয়ারিং ও সেটেলমেন্ট ব্যবস্থাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও একসঙ্গে কাজ করছে। তবে এসব উদ্যোগ সফল করতে হলে সবার আগে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে হবে।

ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষার ওপরও গুরুত্ব দেন ডিএসই চেয়ারম্যান। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতারণামূলক স্কিম, গোষ্ঠী এবং বিভ্রান্তিকর বা আংশিক তথ্য ছড়িয়ে পড়ছে। এসব কর্মকাণ্ড শনাক্ত করতে প্রচলিত নজরদারি ব্যবস্থার পাশাপাশি নতুন পদ্ধতি প্রয়োজন।

এ জন্য ডিএসইর সার্ভেইল্যান্স ব্যবস্থা আরও আধুনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। তার মতে, শুধু সরাসরি লেনদেনে যুক্ত ব্যক্তি, প্রতিষ্ঠান, মধ্যস্থতাকারী ও ইস্যুয়ার নয়, সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও আসা তথ্য নজরদারির আওতায় আনতে হবে।
বিনিয়োগকারীদের বাজারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে মমিনুল ইসলাম বলেন, সম্মিলিত প্রচেষ্টায় দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে পুঁজিবাজারকে গড়ে তোলা সম্ভব।

সময়ের আলো/প্রিন্ট/জেডআই
  বিষয়:   পুঁজিবাজার 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: