ঢাবির জগন্নাথ হলের ৯ তলা থেকে এক শিক্ষার্থীর লাফ

ঢাবি সংবাদদাতা

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনের ৯ তলা থেকে পড়ে বিদীপ্ত সিক্ত নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।রোববার

2026-10-05T02:18:32+00:00
2026-10-05T02:18:32+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিক্ষা
ঢাবির জগন্নাথ হলের ৯ তলা থেকে এক শিক্ষার্থীর লাফ
ঢাবি সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ২:১৮ এএম 
ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনের ৯ তলা থেকে পড়ে বিদীপ্ত সিক্ত নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

বিদীপ্ত সিক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থী। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ভবনের ৯ তলা থেকে নিচে পড়ে যান। তবে তিনি নিজে লাফ দিয়েছেন, নাকি অন্য কোনোভাবে পড়ে গেছেন, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিস্তারিত কারণ ও পরিস্থিতিও জানা যায়নি।

জগন্নাথ হলের ভিপি পল্লব চন্দ্র বর্মণ বলেন, ‘আমি মাত্র খবর পেলাম। আমি ডিএমসির দিকে যাচ্ছি। ফার্স্ট ইয়ারের ছেলে। সে সন্তোষচন্দ্র ভবন থেকে লাফ দিয়েছে। ও এখনো বেঁচে আছে।’


ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ড. দেবাশীষ পাল বলেন, ‘আমরা বিষয়টি জানতে পেরেছি এবং এখন ঢাকা মেডিকেলে যাচ্ছি। শিক্ষার্থীর সার্বিক অবস্থার বিষয়ে পরবর্তীতে আপডেট জানানো হবে।’

এ ঘটনায় শিক্ষার্থী কীভাবে আহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছে কর্তৃপক্ষ।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ঢাবি  জগন্নাথ হল  শিক্ষার্থী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: