ক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের সেভেন-আপ

ক্রীড়া ডেস্ক

খেলা

উয়েফা নেশনস লিগে জয়যাত্রা অব্যাহত রেখেছে স্পেন। চেক প্রজাতন্ত্রের (চেকিয়া) বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে একই গ্রুপে ইংল্যান্ডের

2026-10-05T03:50:19+00:00
2026-10-05T03:50:19+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
খেলা
ক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের সেভেন-আপ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৩:৫০ এএম 
ছবি : সংগৃহীত
উয়েফা নেশনস লিগে জয়যাত্রা অব্যাহত রেখেছে স্পেন। চেক প্রজাতন্ত্রের (চেকিয়া) বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে একই গ্রুপে ইংল্যান্ডের জয় ছিল আরও দাপুটে— ক্রোয়েশিয়াকে তাদেরই মাঠে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে টমাস টুখেলের দল।

ওভিয়েদোয় শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল স্পেনের হাতে। ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটেই দানি ওলমোর সঙ্গে দারুণ বোঝাপড়ার পর ডান দিক থেকে বাঁকানো শটে গোল করেন লামিনে ইয়ামাল। এরপর অবশ্য স্পেনের আক্রমণ কিছুটা ঝিমিয়ে যায়। ৩৫ মিনিটে রদ্রির সঙ্গে সমন্বয়ে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ওলমো। দ্বিতীয়ার্ধে ইয়ামালকে তুলে নেওয়ার পর স্পেনের আক্রমণের ধার কিছুটা কমে যায়। সেই সুযোগে ৫৮ মিনিটে আদাম হ্লোজেকের পাস থেকে গোল করে চেকিয়াকে ম্যাচে ফেরান জিরি স্লামা। ৭৯ মিনিটে সমতাও এনে ফেলেছিল সফরকারীরা, কিন্তু রেফারির সিদ্ধান্তে সেই গোল বাতিল হয়।

এরপর ৮৫ মিনিটে লাদিস্লাভ ক্রেইচি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচের নিয়ন্ত্রণ আবার স্পেনের হাতে চলে আসে। শেষ পর্যন্ত ৮৯ মিনিটে ভিক্টর মুনোজের শট গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি বলে মিকেল মেরিনো গোল করে স্পেনের জয় নিশ্চিত করেন।

এই জয়ে নেশনস লিগে শতভাগ রেকর্ড ধরে রেখেছে স্পেন। ম্যাচে ৬৯ শতাংশ বল দখলে রেখে ১৮টি শট নেয় তারা, বিপরীতে চেকিয়ার শট ছিল পাঁচটি।
 
ইয়ামালের দুর্দান্ত ফর্মও অব্যাহত— ক্লাব ও জাতীয় দল মিলিয়ে শেষ নয় ম্যাচে ১২ গোল করেছেন বার্সেলোনার এই তরুণ।

অন্যদিকে রিজেকায় ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের জয় ছিল একেবারেই একতরফা। ম্যাচের অষ্টম মিনিটে জুড বেলিংহামের পাস থেকে হ্যারি কেইনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। ২১ মিনিটে অ্যান্থনি গর্ডনের অসাধারণ নিয়ন্ত্রণের পর বেলিংহাম ব্যবধান দ্বিগুণ করেন। ৩৯ মিনিটে গর্ডন নিজেই গোল করেন। বিরতির ঠিক আগে বুকাও সাকা গোল করলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড।


বিরতির পরও আক্রমণের গতি কমায়নি টুখেলের দল। ৫৩ মিনিটে কেইন নিজের দ্বিতীয় গোল করেন। এরপর ক্রোয়েশিয়ার রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে সাকা করেন ৬-০। ম্যাচের শেষ দিকে বেলিংহামের নিখুঁত পাস থেকে গোল করে ৭-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন বদলি হিসেবে নামা মরগান রজার্স।

এই জয়ে কোয়ার্টার ফাইনালের পথে আরও এগিয়ে গেল ইংল্যান্ড। আন্তর্জাতিক বিরতিতে তাদের শেষ ম্যাচ ওয়েম্বলিতে চেকিয়ার বিপক্ষে। সেখানে জয় পেলেই শেষ আটের জায়গা প্রায় নিশ্চিত হয়ে যাবে থ্রি লায়ন্সদের।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   ক্রোয়েশিয়া  ইংল্যান্ড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: