ডিসেম্বরে তায়কোয়ান্দো জাতীয় চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক

খেলা

বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের অ্যাডহক কমিটির দ্বিতীয় সভা গতকাল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতর, পিলখানায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন

2026-11-21T23:24:29+00:00
2026-11-21T23:24:29+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
খেলা
ডিসেম্বরে তায়কোয়ান্দো জাতীয় চ্যাম্পিয়নশিপ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:২৪ পিএম 
ডিসেম্বরে ২৩তম জাতীয় সিনিয়র/জুনিয়র তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ । ছবি : সংগৃহীত
বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের অ্যাডহক কমিটির দ্বিতীয় সভা গতকাল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতর, পিলখানায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তৃণমূল থেকে জাতীয় পর্যায় এমনকি আন্তর্জাতিক অঙ্গনেও তায়কোয়ান্দো যেন তার সাফল্যের সর্বোচ্চ শিখরে অবস্থান করতে পারে সে জন্য বর্তমান কমিটি একযোগে কাজ করার প্রত্যয় আবারও ব্যক্ত করেন। 

এর আগে গত ১৩ আগস্ট বর্তমান অ্যাডহক কমিটির প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ফেডারেশনের স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি বিভিন্ন লক্ষ্য ও অগ্রাধিকারমূলক কার্যক্রম নিয়ে আলোচনা এবং এসব লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সবাই একমত পোষণ করেন। সভাপতি কমিটির সব সদস্যকে নিজ নিজ অবস্থান ও দায়িত্বের জায়গা থেকে আন্তরিকতা, নিষ্ঠা ও সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে নির্ধারিত লক্ষ্য অর্জনে কাজ করার আহ্বান জানান। গতকাল দ্বিতীয় সভাতেই সদস্যদের একযোগে কাজের আহ্বান পুনর্ব্যক্ত করেন সভাপতি আশরাফুজ্জামান সিদ্দিকী। 


অ্যাডহক কমিটির দ্বিতীয় সভায় কাল ফেডারেশনের সহসভাপতি আব্দুস সাকুর চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা, কমিটির সদস্য বিএনপি মিডিয়া সেল (সদস্য), সাংস্কৃতিককর্মী ও সময়ের আলো পত্রিকার উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খানসহ অন্যরা উপস্থিত ছিলেন। সভায় ফেডারেশনের কার্যক্রমকে গতিশীল, স্বচ্ছ ও শৃঙ্খলাবদ্ধ করার পাশাপাশি তায়কোয়ান্দোর সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে সদস্যরা প্রত্যয় ব্যক্ত করেন। মোট চারটি বিষয়কে গুরুত্ব দিয়ে আলোচনা এবং তা বাস্তবায়নে সিদ্ধান্ত গৃহীত হয়।

এগুলো হলো— জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা মোতাবেক বিভিন্ন সাব-কমিটি অনুমোদন, তায়কোয়ান্দোতে বিদেশি কোচ (নেপালি) নিয়োগ, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এর সাধারণ পরিষদের কাউন্সিলর মনোনয়ন এবং  আগামী ২৮-৩১ ডিসেম্বরে ২৩তম জাতীয় সিনিয়র/জুনিয়র তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ আয়োজন। সভায় উপস্থিত সদস্যদের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে এর কার্যক্রম সমাপ্ত হয়।

সময়ের আলো/প্রিন্ট/এসকে

  বিষয়:   ডিসেম্বর  তায়কোয়ান্দো  জাতীয় চ্যাম্পিয়নশিপ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: