সেঞ্চুরিয়নে চোখ খালেদের

ক্রীড়া প্রতিবেদক

খেলা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। জোহানেসবার্গে অনুষ্ঠিত ওই ম্যাচে প্রথম

2026-11-21T23:31:44+00:00
2026-11-21T23:31:44+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
খেলা
সেঞ্চুরিয়নে চোখ খালেদের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:৩১ পিএম 
টাইগার পেসার খালেদ আহমেদ । ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। জোহানেসবার্গে অনুষ্ঠিত ওই ম্যাচে প্রথম ইনিংসে ৪০০ রান করলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় প্রোটিয়াদের সঙ্গে আর পেরে ওঠেনি। বোলিং এবং ফিল্ডিংয়েও সামর্থ্যরে প্রমাণ দিতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। আগামীকাল থেকে সেঞ্চুরিয়নে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। আগের ভুলভ্রান্তি পেছনে ফেলে সামনে চোখ রাখছেন টাইগার পেসার খালেদ আহমেদ। গতকাল সেঞ্চুরিয়নে অনুশীলন পূর্বে গণমাধ্যমকে এমন তথ্যই জানান।

প্রথম ম্যাচে একাদশে ছিলেন না খালেদ। তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং এবাদত হোসেন ছিলেন। এর মধ্যে ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন হাসান মাহমুদ। দক্ষিণ আফ্রিকা থেকে ইতিমধ্যে বাড়ির পথ ধরেছেন। হাসানের অনুপস্থিতি দ্বিতীয় টেস্টে খালেদের খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে। তবে শেষ মুহূর্তে স্কোয়াডে থাকবেন কি না সেটা উইকেট ও কন্ডিশন, সর্বোপরি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে নির্ভর করবে।

গতকাল দলের সঙ্গে অনুশীলনে অন্য বোলারদের মতো ঘাম ঝরিয়েছেন সিলেটের ছেলে খালেদ। সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্ট প্রসঙ্গে টাইগার পেসার বলেন, ‘আমরা ভালো প্র্যাকটিস করছি। প্রথম টেস্টে হেরে গেছি, আমার মনে হয় যেটা চলে গেছে ওটা নিয়ে চিন্তা করে লাভ নেই। আমরা কীভাবে সামনে যাব এটা চিন্তা করছি সবাই। এটা নিয়ে আমাদের সবার কোচের সঙ্গেও কথা হচ্ছে। আমাদের টিমে দুজন সাউথ আফ্রিকান কোচ আছেন তাদের সঙ্গে ডিসকাস করছি কীভাবে আমরা খেলব, আর ভালো পারফরম্যান্স করব।’

জোহানেসবার্গে আমরা তিন দিন কিন্তু দারুণ ক্রিকেট খেলেছি। কিছু মিসটেকসের কারণে আমরা ম্যাচটা জিততে পারিনি। কিন্তু আমাদের কাছে মনে হয় আমরা এখান থেকে অনেক পজিটিভ নেওয়ার চেষ্টা করছি মন্তব্য খালেদ আহমেদের। এদিকে হাসান মাহমুদের পর ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ২৩ নভেম্বর থেকে সেঞ্চুরিয়নে শুরু হতে যাওয়া ম্যাচে থাকছেন না তিনি। মুশফিকের দলে না থাকার বিষয়টি নিশ্চিত করেছে বিসিসি।

মুশফিকের ইনজুরি প্রসঙ্গে জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেন, প্রথম টেস্ট চলাকালে মুশফিক বাম কুঁচকিতে তীব্র ব্যথার কথা জানান। টেস্টের পর তার একটি এমআরআই (গজও) স্ক্যান করানো হয় এবং ফলাফলে পেলভিসের হাড়ের আশপাশে কিছু প্রদাহ ও জ্বালাপোড়া নিশ্চিত করা গেছে। স্ট্রেস রেসপন্স সামলাতে এবং চোট আরও গুরুতর হওয়া ঠেকাতে তার অবিলম্বে বিশ্রাম ও নির্দিষ্ট পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজন। তাই তিনি দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না।


ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১-০-তে টেস্ট সিরিজ হেরে দক্ষিণ আফ্রিকা সফরে যান নাজমুল শান্ত, তাসকিন, মিরাজরা। সাদা পোশাকে এর আগে পাকিস্তান, অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ খেলে বাংলাদেশ। প্রত্যাশা ছিল প্রোটিয়াদের বিপক্ষেও ভালো করবে। কারণ বাংলাদেশ এখন পর্যন্ত টেস্ট খেলুড়ে যে দুটি দলের বিপক্ষে জয়ের মুখ দেখেনি তন্মধ্যে দক্ষিণ আফ্রিকার একটি, অপরটি ভারত। জোহানেসবার্গে যেভাবে শুরুটা হয়েছিল, সেটা ধরে রাখতে পারলে ভালো কিছুর সম্ভাবনা ছিল। এমনকি প্রথমবারের মতো প্রোটিয়া জয়ের সুযোগও।

বাংলাদেশ শুধু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতার আক্ষেপে পুড়ছে না, একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার আফসোসও ভর করেছে! প্রোটিয়াদের বিপক্ষে জিতলে একটা সম্ভাবনা থাকত। জোহানেসবার্গে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা কঠিন করে ফেলেছে নাজমুল শান্তর দল।

সময়ের আলো/প্রিন্ট/এসকে

  বিষয়:   সেঞ্চুরিয়ন  চোখ  খালেদ আহমেদ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: