২৪ ঘণ্টায় তিন ‘সেভেন-আপ’, ফুটবলে অদ্ভুত কাকতাল

ক্রীড়া ডেস্ক

খেলা

ফুটবলে ২৪ ঘণ্টার ব্যবধানে দেখা গেল দারুণ এক কাকতালীয় ঘটনা। তিন ম্যাচে তিন দলই প্রতিপক্ষের জালে দিয়েছে সাতটি করে গোল,

2026-10-05T15:45:09+00:00
2026-10-05T15:46:18+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
খেলা
২৪ ঘণ্টায় তিন ‘সেভেন-আপ’, ফুটবলে অদ্ভুত কাকতাল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৩:৪৫ পিএম  আপডেট: ০৫.১০.২০২৬ ৩:৪৬ পিএম
ইংল্যান্ড ও আর্জেন্টিনার পুরুষ দল এবং বার্সেলোনার নারী দলের তিন জয়ই এসেছে একই ব্যবধানে—৭-০ গোলে। ছবি : সংগৃহীত
ফুটবলে ২৪ ঘণ্টার ব্যবধানে দেখা গেল দারুণ এক কাকতালীয় ঘটনা। তিন ম্যাচে তিন দলই প্রতিপক্ষের জালে দিয়েছে সাতটি করে গোল, বিপরীতে হজম করতে হয়নি একটিও। ইংল্যান্ড ও আর্জেন্টিনার পুরুষ দল এবং বার্সেলোনার নারী দলের তিন জয়ই এসেছে একই ব্যবধানে ৭-০ গোলে।

‘সেভেন-আপ’ উৎসবের শুরুটা করেছে ইংল্যান্ড। শনিবার (৩ অক্টোবর) রাতে উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে ৭-০ গোলের জয় পায় তারা।


এরপর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে একই ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রোববার সকালে বুরকিনা ফাসোর বিপক্ষে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা করে সাত গোল, বিপরীতে কোনো গোলই করতে পারেনি প্রতিপক্ষ।

সাতের মিছিলে সবশেষে যোগ দেয় বার্সেলোনা নারী দল। রোববার রাতে রিয়াল মাদ্রিদের নারী দলের বিপক্ষে তারাও তুলে নেয় ৭-০ গোলের জয়।

অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে তিন ম্যাচ, তিন জয় এবং তিন ম্যাচেই ব্যবধান একই ৭-০। তিন ম্যাচে মোট গোল হয়েছে ২১টি। আরও মজার ব্যাপার, প্রতিটি ম্যাচেই জয়ী দল করেছে সাত গোল, আর প্রতিপক্ষের গোলের খাতা থেকেছে শূন্য।

সময়ের আলো/মহু

  বিষয়:   সেভেন-আপ  ফুটবল  খেলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: