নিয়ম ভেঙে ঘোরাঘুরি, শাস্তির মুখে ৩ ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক

খেলা

স্বর্ণপদক জয়ের লক্ষ্য নিয়ে এশিয়ান গেমসে গেলেও প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। মাঠের ব্যর্থতার পর এবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে

2026-10-04T12:20:38+00:00
2026-10-04T12:20:38+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
খেলা
নিয়ম ভেঙে ঘোরাঘুরি, শাস্তির মুখে ৩ ক্রিকেটার
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ১২:২০ পিএম 
ছবি : সংগৃহীত
স্বর্ণপদক জয়ের লক্ষ্য নিয়ে এশিয়ান গেমসে গেলেও প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। মাঠের ব্যর্থতার পর এবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আলোচনায় এসেছেন তিন ক্রিকেটার। টিম ম্যানেজমেন্টকে না জানিয়ে জাপানের এক শহর থেকে অন্য শহরে ঘুরতে যাওয়ায় সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেনের বিরুদ্ধে আর্থিক জরিমানার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

এশিয়ান গেমস চলাকালে টিম ম্যানেজমেন্টের অনুমতি না নিয়ে বা তাদের অবগতির বাইরে ভ্রমণ করাকে শৃঙ্খলাভঙ্গ হিসেবে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নজরে আসার পর তিন ক্রিকেটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সূত্রের দাবি, নিয়ম ভাঙার কারণে প্রত্যেককে ১ থেকে ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। তবে এ বিষয়ে বিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।


এশিয়ান গেমসে এবার পুরুষ দলের পাশাপাশি নারী দলও ভালো ফলের প্রত্যাশা নিয়ে অংশ নেয়। তবে পুরুষ দল স্বর্ণপদক জিততে পারেনি, নারী দলও কোনো পদক পায়নি। মাঠের ফল নিয়ে হতাশার মধ্যেই এবার তিন ক্রিকেটারের শৃঙ্খলাভঙ্গের বিষয়টি আলোচনায় এসেছে। 

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ঘোরাঘুরি  শাস্তি  ক্রিকেটার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: