বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন আবারও কন্যাসন্তানের বাবা হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টায় তার ঘর আলো করে এসেছে দ্বিতীয় কন্যাসন্তান।
সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানিয়ে সাইফউদ্দিন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, দ্বিতীয় কন্যাসন্তানের বাবা হলাম। মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। নিশ্চয়ই তিনি আমার ওপর খুশি আছেন, এ জন্য আবারও কন্যাসন্তান দান করেছেন।’
এর আগে ২০২৪ সালের ১৮ জুন প্রথমবার কন্যাসন্তানের বাবা হন এই ক্রিকেটার।
২০২৩ সালের মার্চে ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে পরিবারের পছন্দে কাজী ফাতেমা তুজ জারার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাইফউদ্দিন। তার স্ত্রী বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
এদিকে চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে রয়েছেন এই অলরাউন্ডার। অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় এশিয়ান গেমসের বাংলাদেশ দলেও ছিলেন না তিনি। পুনর্বাসন প্রক্রিয়া শেষে দ্রুতই জাতীয় দলের জার্সিতে ফেরার অপেক্ষায় আছেন সাইফউদ্দিন।
সময়ের আলো/টিকে