নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে চাকরির সুযোগ

চাকরি

বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। সাতটি শাখায় এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে

2026-10-06T17:15:10+00:00
2026-10-06T17:16:00+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
চাকরি
নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে চাকরির সুযোগ
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৫:১৫ পিএম  আপডেট: ০৬.১০.২০২৬ ৫:১৬ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। সাতটি শাখায় এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার পর নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত হয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। আবেদন করা যাবে ১৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

পদ ও যোগ্যতা

ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) শাখায় আবেদনের জন্য এসএসসি (বিজ্ঞান) বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। মাদ্রাসা (বিজ্ঞান) ও ভোকেশনাল শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

রেগুলেটিং শাখায় এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। মাদ্রাসা ও ভোকেশনাল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

রাইটার, স্টোর ও মিউজিশিয়ান শাখায় আবেদনের জন্য এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। মাদ্রাসা ও ভোকেশনাল শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

মেডিকেল শাখায় জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান) বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

কুক ও স্টুয়ার্ড শাখায় এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে। মাদ্রাসা ও ভোকেশনাল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

টোপাস শাখায় আবেদনের জন্য ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হতে হবে।

এমওডিসি (নৌ) পদে আবেদনের জন্য এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। মাদ্রাসা ও ভোকেশনাল শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

২০২৭ সালের ১ জানুয়ারি নাবিক পদের প্রার্থীদের বয়স ১৭ থেকে ২০ বছর এবং এমওডিসি (নৌ) পদের প্রার্থীদের বয়স ১৭ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্তরা সরকারি নিয়ম অনুযায়ী সশস্ত্র বাহিনীর বেতনক্রমে বেতন-ভাতা পাবেন। এ ছাড়া সরকার নির্ধারিত অন্যান্য সুযোগ-সুবিধাও প্রযোজ্য হবে।

আবেদনের অযোগ্যতা

বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত আইনে গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দী বা আটক থাকলে কিংবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে বিচারাধীন থাকলে আবেদন করা যাবে না। সশস্ত্র বাহিনী বা সরকারি চাকরি থেকে অপসারিত বা বহিষ্কৃত ব্যক্তিরাও আবেদন করতে পারবেন না। একইভাবে দ্বৈত নাগরিক এবং সশস্ত্র বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ চলাকালে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেওয়া ব্যক্তিরা আবেদনের অযোগ্য।


আবেদনের নিয়ম

নাবিক পদে আবেদন করতে নৌবাহিনীর নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে ‘Sailor Section/Apply Now’ অপশনে প্রবেশ করতে হবে। প্রথমে প্রাক্-যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট শাখার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জেনে ‘Apply Now’ অপশনে ক্লিক করতে হবে।

এরপর ‘Sign Up/Sign In’ করে আবেদন ফি পরিশোধ করতে হবে। যেকোনো ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড এবং বিকাশ, নগদ, রকেট, ট্যাপ ও ওকে ওয়ালেটসহ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩০০ টাকা আবেদন ফি দেওয়া যাবে।

ফি পরিশোধের পর অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। তথ্য যাচাই শেষে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে ‘নাবিক-১’ ফরমটি ডাউনলোড ও প্রিন্ট করতে হবে। পরে নির্ধারিত তারিখ ও সময়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত হতে হবে।

ভর্তি পরীক্ষা

নাবিক ও এমওডিসি (নৌ) পদে ভর্তি পরীক্ষা তিনটি কেন্দ্রে ১৮ অক্টোবর থেকে ২৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো—বানৌজা ঢাকা, খিলক্ষেত, ঢাকা; বানৌজা তিতুমীর, শহর খালিশপুর, খুলনা; এবং নৌবাহিনী ভর্তি ও তথ্যকেন্দ্র, টাইগার পাস, চট্টগ্রাম।

শাখাভিত্তিক পরীক্ষার সময়সূচি নৌবাহিনীর ওয়েবসাইটে দেওয়া হয়েছে। প্রার্থীদের নির্ধারিত তারিখে প্রয়োজনীয় সনদপত্রসহ সকাল ৮টার মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত হতে হবে। বিস্তারিত জানতে ক্লিক করুন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   নৌবাহিনী  নাবিক  এমওডিসি  নিয়োগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: