কালীগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি ও ইউপি সদস্যসহ ছয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (৫

2026-10-06T17:21:29+00:00
2026-10-06T17:21:29+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
কালীগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৫:২১ পিএম 
ঝিনাইদহ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। ছবি : সংগৃহীত
ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি ও ইউপি সদস্যসহ ছয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 
সোমবার (৫ অক্টোবর) দুপুরে তাদেরকে ঝিনাইদহ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার জামাল ইউনিয়নের নাটোপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য নজরুল ইসলাম (৬০), বারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী আশরাফুল হোসেন (৫৫) ও আবু জাফর হোসেন (৫৭), রাখালগাছি ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কার্জন বিশ্বাস (৫০), যুবলীগ সদস্য সামাউল ইসলান ঠান্ডু (৫৭) ও ত্রিলোচনপুর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাফর হোসেন (৩৫)। সন্ত্রাসবিরোধী অভিযানে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।


কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি )জুলফিকার আলী জানান, পুলিশের সন্ত্রাস নাশকতা বিরোধী অভিযান চলছে। সন্ত্রাসবিরোধী আইনে থানাতে বিভিন্ন মামলায় অভিযুক্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সকলেই নিষিদ্ধ দল আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানান তিনি। তাদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। 

সময়ের আলো/এনএন
  বিষয়:   কালীগঞ্জ  আওয়ামী লীগ  নেতাকর্মী গ্রেফতার  ঝিনাইদহ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: