সদ্য যোগদান করা নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ খালেদ উজ্জামান বলেছেন, ‘আমাকে কোটি কোটি টাকা দিয়েও কেউ কিনতে পারবে না ।’
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী হলরুম টিটিসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, ‘সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে এখানে পাঠিয়েছেন। আমাকে দিয়ে কেউ নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কোনো অনিয়ম করাতে পারবে না। যদি কেউ এরকম করতে চায়, এমনকি কাজে বাধা দেয়, তাহলে আমি চলে যাব।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে অনিয়মের কারণে ইতোমধ্যে কয়েকজন শিক্ষককে শোকজ করা হয়েছে। এখানে কোনো চেইন অব কমান্ট ছিল না।’
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের আয়োজনে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জনসংযোগ দফতরের টিচার ইনচার্জ ড. সাদ্দাম হুসাইন এবং পরীক্ষা নিয়ন্ত্রক মো: আমদাদুল হক। এছাড়া, এসময় জেলার প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
সময়ের আলো/মহু