রাজশাহী মেডিকেলের ভিসিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

রাজশাহী ব‌্যু‌রো

শিক্ষা

অবশেষে পদত‌্যা‌গ করলেন রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হক। একই দিনে বিশ্ববিদ্যালয়ের অর্থ বিভাগের সেকশন অফিসার

2026-10-06T22:54:01+00:00
2026-10-06T22:54:01+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিক্ষা
রাজশাহী মেডিকেলের ভিসিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ
রাজশাহী ব‌্যু‌রো
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১০:৫৪ পিএম 
অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হক। ছবি : সংগৃহীত
অবশেষে পদত‌্যা‌গ করলেন রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হক। একই দিনে বিশ্ববিদ্যালয়ের অর্থ বিভাগের সেকশন অফিসার মো. নাজমুল হোসাইনও চাকরি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন।

জানা যায়, বেশ কিছুদিন থে‌কে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় নানা নিয়ম ও দুর্নী‌তির হোতা ভিসি জাওয়াদুল হক এবং সেকশন অ‌ফিসার নাজমুল হোসাইনের পদত্যাগের দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করে আস‌ছে ছাত্র-জনতা। এরই প্রেক্ষিতে মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে 'রাজশাহীর আপামর ছাত্র-জনতা'র ব্যানারে ২০ থেকে ২৫ জনের একটি দল মিছিল নিয়ে রামেবির অস্থায়ী কার্যালয়ে ভিসি জাওয়াদুল হক এবং সেকশন কর্মকর্তা নাজমুল হোসেনের দফতরে যান। এ সময় তারা দুজনকেই অবরুদ্ধ করেন এবং পদত্যাগ করার দাবি জানান। প‌রে তাদের চাপের মুখে দুজনেই পদত্যাগ করতে বাধ্য হন। 

প্রত্যক্ষদর্শী সূ‌ত্রে জানা যায়, কার্যালয়ে প্রবেশের পর ওই ব্যক্তিরা উপাচার্যকে নানাভা‌বে চাপ প্রয়োগ করেন। এক পর্যায়ে ভি‌সি‌কে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হয় । পদত্যাগপত্রে স্বাক্ষরের প্রায় পাঁচ মিনিট পর উপাচার্য তার কার্যালয় থেকে বের হয়ে মোটরসাইকেলে করে চলে যান। এ সময় তাকে ভীত সন্ত্রস্ত অবস্থায় দেখা যায়। 

উল্লেখ্য, রামেবির উপাচার্য রাষ্ট্রপতির কার্যালয়ের এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র দিয়েছেন। পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর থেকে আমি রামেবির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে পারিবারিক ও ব্যক্তিগত কারণে আমার পক্ষে উপাচার্যের দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। বিধায় ৬ অক্টোবর থেকে আমি পদত্যাগ করলাম।

এদিকে, রামেবির সেকশন অফিসার ও উপাচার্যের ব্যক্তিগত সহকারী নাজমুল হোসাইনও চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন। মঙ্গলবার দুপুরে রামেবি রেজিস্ট্রার বরাবর আবেদনে তিনিও পারিবারিক ও ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে রামেবি উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ত‌বে উপাচার্যের ব্যক্তিগত সহকারী নাজমুল হোসাইন ব‌লেন, ঘটনার সময় আমা‌কে মারধর ও লাঞ্ছিত করা হ‌য়ে‌ছে। ভি‌সির সঙ্গে তাকেও পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছে বলে তি‌নি দাবি ক‌রেন। এ ঘটনায় রামেবির অস্থায়ী কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ এসে কার্যালয়ে অবস্থান নেয়। তিনি জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা বা আইনগত সহায়তা চাওয়া হয়নি। ত‌বে মন্ত্রণালয়ে জানানো হয়েছে, সেখান থেকে সিদ্ধান্ত এলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

উল্লেখ্য, উপাচার্য ডা. জাওয়াদুল হকের বিরুদ্ধে যোগদানের পর থেকে রয়েছে নানা অ‌ভিযোগ। এর ম‌ধ্যে বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদে বিধি লঙ্ঘন করে অবৈধ ও স্বজনপ্রীতিমূলক নিয়োগ দেওয়া। ঠিকাদারি কাজ বা টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং বিভিন্ন প্রশাসনিক কাজে ঘুষ বাণিজ্যের অভিযোগ। উপাচার্য হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে অঢেল সম্পদের মালিক হয়েছেন—এমন অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগের পর মামলা দা‌য়ের।

এসব অনিয়মের কারণে সরকারের আর্থিক ক্ষতি হওয়াসহ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও মানসম্মত মেডিকেল বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের কাজ বাধাগ্রস্ত হচ্ছিল বলে অভিযোগ করেনএলাকাবাসী ও শিক্ষার্থীরা।

সময়ের আলো/আতা
  বিষয়:   রাজশাহী  মেডিকেল  ভিসি  পদত্যাগ  অভিযোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: