২১ বছরের সম্পর্কের ইতি টানলেন মেসি

ক্রীড়া ডেস্ক

খেলা

জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন লিওনেল আন্দ্রেস মেসি। এবার মাঠে নেমে আনুষ্ঠানিক বিদায়টাও স্মরণীয় করে রাখলেন আর্জেন্টাইন মহাতারকা।

2026-10-07T08:38:27+00:00
2026-10-07T08:51:39+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
খেলা
২১ বছরের সম্পর্কের ইতি টানলেন মেসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৮:৩৮ এএম  আপডেট: ০৭.১০.২০২৬ ৮:৫১ এএম
ফুটবল বিশ্বের জাদুকর লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন লিওনেল আন্দ্রেস মেসি। এবার মাঠে নেমে আনুষ্ঠানিক বিদায়টাও স্মরণীয় করে রাখলেন আর্জেন্টাইন মহাতারকা। বুধবার (৭ অক্টোবর) সারা বিশ্বের কোটি সমর্থকের সামনে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন তিনি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ১২৬ গোলের কীর্তি নিয়ে জাতীয় দলকে বিদায় জানালেন রোজারিওর এই জাদুকর।

এস্তাদিও মনুমেন্টালে মেসির বিদায়কে ঘিরেই সাজানো হয়েছিল পুরো আয়োজন। আর্জেন্টিনাও ৩-০ গোলের জয়ে উৎসবের মাত্রা বাড়িয়ে দিয়েছে। প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ হলেও দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার তিন গোলেই ছিল মেসির প্রত্যক্ষ ছোঁয়া। শেষ গোলটি নিজে করার আগে নিকোলাস ওতামেন্দি ও নিকো পাজকে দিয়ে বাকি দুটি গোল করিয়েছেন অধিনায়ক।

প্রথমার্ধে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ চারটি শট নেন মেসি। গোলের সুযোগও পেয়েছিলেন, তবে শারীরিক নিয়ন্ত্রণ হারানোয় শেষ মুহূর্তে কাঙ্ক্ষিত ফিনিশিং করতে পারেননি। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ৪৮ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে বল পেয়ে ভলিতে জালে জড়ান বিদায়ী ম্যাচ খেলতে নামা আরেক তারকা নিকোলাস ওতামেন্দি। গোল করার পরপরই তাকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি।


৬১ মিনিটে আর্জেন্টিনার দ্বিতীয় গোলেও অবদান রাখেন মেসি। বাঁ দিক থেকে তাঁর বাড়ানো বল পেয়ে গোলমুখে ঘুরে বাঁকানো শটে বল জালে পাঠান নিকো পাজ। এরপর ম্যাচের শেষ গোলটি আসে মেসির পা থেকেই। অগাস্তিন গিয়াই বেনিনের বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। ৭১ মিনিটে স্পট কিক থেকে জোরালো শটে বল জালে পাঠান মেসি। এরপর সতীর্থদের ঘেরা বৃত্তে উদযাপনে মাতেন তিনি।

২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয়েছিল মেসির। সেদিন তার গায়ে ছিল ১৮ নম্বর জার্সি। ক্যারিয়ারের ষষ্ঠ ম্যাচে ২০০৬ সালের ১ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে প্রথম আন্তর্জাতিক গোল করেন তিনি। ওই বছরই বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পান মেসি। সার্বিয়া ও মন্টেনিগ্রোর বিপক্ষে বিশ্বকাপ যাত্রা শুরুর পর ২০২৬ আসর দিয়ে বিশ্বকাপ অধ্যায় শেষ করার আগে তার গোলসংখ্যা দাঁড়ায় ২১টি।

আর্জেন্টিনার জার্সিতে ২০৮তম ম্যাচ খেলেই জাতীয় দলকে বিদায় জানালেন মেসি। তার নামের পাশে এখন ১২৬ গোল ও ৬৯টি অ্যাসিস্ট। আর্জেন্টিনার হয়ে তিনি জিতেছেন চারটি বড় শিরোপা-২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা।

গৌরবময় এক অধ্যায়, অসংখ্য রেকর্ড এবং বিশ্বজুড়ে কোটি মানুষের ভালোবাসা নিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ২১ বছরের দীর্ঘ পথচলার ইতি টানলেন লিওনেল মেসি।

সময়ের আলো/মহু
  বিষয়:   ফুটবল  লিওনেল মেসি  শেষ ম্যাচ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: