খুলনায় বিএল কলেজ গেট দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনার দৌলতপুর থানা এলাকায় দুর্বৃত্তের গুলিতে মহিদুল ইসলাম (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) ভোর সাড়ে

2026-10-07T13:54:33+00:00
2026-10-07T13:54:33+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
খুলনায় বিএল কলেজ গেট দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
খুলনা ব্যুরো
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১:৫৪ পিএম 
খুলনায় বিএল কলেজ গেট দুর্বৃত্তের গুলিতে যুবক আহত। ছবি : সময়ের আলো
খুলনার দৌলতপুর থানা এলাকায় দুর্বৃত্তের গুলিতে মহিদুল ইসলাম (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন বিএল কলেজ দ্বিতীয় গেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মহিদুল ইসলাম গোপালগঞ্জ জেলার কাশিয়ানী (মোকছেদপুর) উপজেলার বনগাঁ গ্রামের শওকত খাঁ’র ছেলে। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহিদুল বিএল কলেজের পেছনের একটি তেলের ডিপোতে গাড়ি পরিষ্কারের কাজ করতেন। ঘটনার দিন ভোরে তিনি বিএল কলেজের দ্বিতীয় গেট সংলগ্ন একটি হোটেলে নাস্তা করতে যান। এ সময় হঠাৎ ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে এবং হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। এতে একটি গুলি তার পেটে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দৌলতপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।


এ বিষয়ে দৌলতপুর থানার উপ-পরিদর্শক এসআই মো. আব্দুর রাজ্জাক বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হাসপাতালে চিকিৎসাধীন যুবকের সঙ্গে কথা বলে ঘটনার কারণ জানার চেষ্টা চলছে। এছাড়া অপরাধীদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। তদন্ত শেষ হলে ঘটনার বিস্তারিত জানানো সম্ভব হবে।

এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ অপরাধীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   খুলনা  বিএল কলেজ  গেট  দুর্বৃত্ত  গুলি  যুবক আহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: