সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মামাতো ভাই গ্রেফতার

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেকের মামাতো ভাই আনোয়ার হোসেন খান জ্যোতিকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায়

2026-10-07T12:38:57+00:00
2026-10-07T12:38:57+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মামাতো ভাই গ্রেফতার
সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১২:৩৮ পিএম 
আনোয়ার হোসেন খান জ্যোতি। ছবি : সংগৃহীত
সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেকের মামাতো ভাই আনোয়ার হোসেন খান জ্যোতিকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জ্যোতি উপজেলার হরগজ ইউনিয়নের বালুচর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। তিনি হরগজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।


সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, জ্যোতিকে একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সময়ের আলো/জোই
  বিষয়:   সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মামাতো ভাই গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: