সিরাজগঞ্জে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের সলঙ্গায় প্রায় এক কোটি টাকা মূল্যের ৯০০ গ্রাম হেরোইন রাখার অভিযোগে রফিকুল ইসলাম নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড

2026-10-07T13:46:29+00:00
2026-10-07T13:47:01+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সিরাজগঞ্জে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১:৪৬ পিএম  আপডেট: ০৭.১০.২০২৬ ১:৪৭ পিএম
রফিকুল ইসলামকে আদালত থেকে কারাগারে নেওয়ার পলে তিনি কান্নায় ভেঙে পড়েন। ছবি : সময়ের আলো
সিরাজগঞ্জের সলঙ্গায় প্রায় এক কোটি টাকা মূল্যের ৯০০ গ্রাম হেরোইন রাখার অভিযোগে রফিকুল ইসলাম নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দালত। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে৷ 

বুধবার (৭ অক্টোবর) বেলা ১২টায় সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবু খান শাহীন কনক আসামি পস্থিতিতে এ রায় দেন।

রফিকুল ইসলাম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাদারপুরের ডিমভাঙা গ্রামের বাসিন্দা।


আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আজকে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০২৮ এর ৩৬ (১) এর টেবিলের ৮ (গ) ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৩ আগস্ট দুপুরে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচরের নেছারিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সড়কে মাদক বিরোধী অভিযান চালায় র‍্যাব-১২ সদস্যরা। এ সময় নাটোর থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সিথি পরিবহনের যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি রফিকুল ইসলামকে গ্রেফতার করে। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়। পরে এ ঘটনায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র‍্যাব-১২’র ডিএডি মো. আমজাদ আলী বাদী মামলাটি দায়ের করে। আদালত দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   সিরাজগঞ্জ  হেরোইন  মাদক কারবারি  যাবজ্জীবন কারাদণ্ড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: