প্রবাসীদের জন্য বড় সুখবর দিলো সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

প্রবাস

সৌদি আরবে কর্মরত অত্যন্ত দক্ষ প্রবাসীদের জন্য সুখবর। এখন থেকে কাজের ভিসার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই স্ত্রী বা স্বামী এবং

2026-10-07T15:06:43+00:00
2026-10-07T15:10:11+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
প্রবাস
প্রবাসীদের জন্য বড় সুখবর দিলো সৌদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৩:০৬ পিএম  আপডেট: ০৭.১০.২০২৬ ৩:১০ পিএম
সৌদি আরব। ছবি : সংগৃহীত
সৌদি আরবে কর্মরত অত্যন্ত দক্ষ প্রবাসীদের জন্য সুখবর। এখন থেকে কাজের ভিসার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই স্ত্রী বা স্বামী এবং ২৫ বছরের কম বয়সি সন্তানদের দেশটিতে নেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারবেন তারা। নতুন এই নিয়মে পরিবার নিয়ে সৌদিতে থাকার সুযোগ আরও সহজ হলো।

মঙ্গলবার (৬ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। খবর গলফ নিউজের।

নতুন এই নিয়মে অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের কাজের ভিসার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই তাদের পরিবারের যোগ্য সদস্যদের সৌদি আরবে আনার সুযোগ দিয়েছে দেশটির সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এই উদ্যোগ নেওয়া হয়েছে।


এর লক্ষ্য সৌদি আরবে বসবাসরত মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের জন্য ভিসাসংক্রান্ত প্রক্রিয়া আরও সহজ করা। 

গলফের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের যোগ্য সদস্যদের প্রবেশ ভিসা বিদেশি কর্মীর ওয়ার্ক ভিসার প্রক্রিয়া চলার সময়ই দেওয়া যাবে। 

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী কর্মীদের পরিবারের সদস্যরা সৌদি আরবে পৌঁছানোর পর দেশটির প্রচলিত আইন ও বিধি অনুযায়ী তাদের বসবাসের অনুমতিপত্র বা রেসিডেন্স পারমিট দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

সময়ের আলো/মহু
  বিষয়:   প্রবাসী  সৌদি আরব  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: