রাজধানীর মতিঝিলের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (৭ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
তিনি বলেন, মঙ্গলবার মতিঝিল বিভাগের বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তাদের মধ্যে মতিঝিল থানা ১২ জন, পল্টন থানা ৫ জন, সবুজবাগ থানা ১২ জন, খিলগাঁও থানা ১৮ জন, রামপুরা থানা ৫ জন, শাহজাহানপুর থানা ৮ জন এবং মুগদা থানা ১৮ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
সময়ের আলো/কেএইচও