বিনা খরচে নেদারল্যান্ডসে মাস্টার্স, সঙ্গে মিলবে ৩৮ হাজার ইউরো

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য নেদারল্যান্ডসে রয়েছে সম্পূর্ণ অর্থায়িত মাস্টার্স স্কলারশিপের সুযোগ। দেশটির মাস্ট্রিখট ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এ

2026-10-08T10:32:56+00:00
2026-10-08T10:46:06+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিক্ষা
বিনা খরচে নেদারল্যান্ডসে মাস্টার্স, সঙ্গে মিলবে ৩৮ হাজার ইউরো
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১০:৩২ এএম  আপডেট: ০৮.১০.২০২৬ ১০:৪৬ এএম
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য নেদারল্যান্ডসে রয়েছে সম্পূর্ণ অর্থায়িত মাস্টার্স স্কলারশিপের সুযোগ। ছবি : সংগৃহীত
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য নেদারল্যান্ডসে রয়েছে সম্পূর্ণ অর্থায়িত মাস্টার্স স্কলারশিপের সুযোগ। দেশটির মাস্ট্রিখট ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এ বৃত্তি দিচ্ছে। এর আওতায় টিউশন ফি, ভিসা ফি, স্বাস্থ্যবিমা ও জীবনযাত্রার খরচসহ বিভিন্ন ব্যয় বহন করা হবে।

২০২৭–২৮ শিক্ষাবর্ষের জন্য দেওয়া এ স্কলারশিপে আবেদন করা যাবে ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে বৃত্তির জন্য বিবেচিত হতে হলে আবেদনকারীকে সংশ্লিষ্ট মাস্টার্স প্রোগ্রামে পূর্ণ আবেদন ২০২৬ সালের ১০ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি নেদারল্যান্ডসের একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি মূলত দুটি স্কলারশিপ দিচ্ছে—মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি এনএল-হাই পটেনশিয়াল স্কলারশিপ এবং ডাচ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে হল্যান্ড স্কলারশিপ।


স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা পাবেন—
সম্পূর্ণ টিউশন ফিভিসা ফিস্বাস্থ্যবিমার জন্য ৭০০ ইউরো১৩ মাসের প্রোগ্রামে জীবনযাত্রার খরচ হিসেবে ২০ হাজার ১৫০ ইউরো, ২৫ মাসের প্রোগ্রামে জীবনযাত্রার খরচ হিসেবে ৩৮ হাজার ৭৫০ ইউরো

বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এক বছরের মাস্টার্স প্রোগ্রামের বৃত্তির মেয়াদ ১৩ মাস এবং দুই বছরের প্রোগ্রামের ক্ষেত্রে ২৫ মাস।


কারা আবেদন করতে পারবে
এই স্কলারশিপের জন্য আবেদনকারীকে ২০২৭–২৮ শিক্ষাবর্ষে মাস্ট্রিক্ট ইউনিভার্সিটির কোনো মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে হবে। যে প্রোগ্রামে আবেদন করা হবে, সেই প্রোগ্রামের নির্ধারিত যোগ্যতা ও প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে।
এ ছাড়া ১ সেপ্টেম্বর ২০২৭ তারিখে আবেদনকারীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না। আবেদনকারীর স্নাতক পর্যায়ে ভালো ফলাফলও থাকতে হবে


যেভাবে আবেদন
প্রথমে মাস্ট্রিক্ট ইউনিভার্সিটির পছন্দের মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে হবে। এরপর স্কলারশিপের জন্য আবেদন করা যাবে অনলাইনে। স্কলারশিপের জন্য বিবেচিত হতে হলে সংশ্লিষ্ট মাস্টার্স প্রোগ্রামের পূর্ণ আবেদন ১০ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন করতে হবে। আর স্কলারশিপ আবেদনের শেষ সময় ১ ফেব্রুয়ারি ২০২৭। এখানে ক্লিক করে বিস্তারিত দেখতে পারবেন আগ্রহীরা। 

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বিনা খরচ  নেদারল্যান্ডস  মাস্টার্স  ২০ হাজার ইউরো  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: