বাসর রাত কাটল না, বিয়ের রাতেই বরের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের গোপালপুরে বিয়ের রাতে অসুস্থ হয়ে আয়নাল হক (৩৮) নামে ব্যক্তির মৃত্যু হয়েছে। নববধূকে ঘরে তোলার কয়েক ঘণ্টার মাথায় তার

2026-10-08T15:48:50+00:00
2026-10-08T15:48:50+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
বাসর রাত কাটল না, বিয়ের রাতেই বরের মৃত্যু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৩:৪৮ পিএম 
বাসর রাত কাটল না, বিয়ের রাতেই বরের মৃত্যু
টাঙ্গাইলের গোপালপুরে বিয়ের রাতে অসুস্থ হয়ে আয়নাল হক (৩৮) নামে ব্যক্তির মৃত্যু হয়েছে। নববধূকে ঘরে তোলার কয়েক ঘণ্টার মাথায় তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। মারা যাওয়া আয়নাল হক ওই গ্রামের মৃত দানেশ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম।

স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্র জানায়, আয়নাল হক টাঙ্গাইল শহরে ভাড়া বাসায় থেকে সিএনজিচালিত অটোরিকশা চালাতেন এবং পাশাপাশি ছোটখাটো ব্যবসাও করতেন। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার সংসার ছিল। তবে গত জুলাই মাসে তার প্রথম স্ত্রী দুই সন্তান রেখে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে তার বন্ধুর সঙ্গে পালিয়ে যান। এরপর থেকেই দুই সন্তানকে লালন-পালন করা নিয়ে তীব্র হতাশায় ভুগছিলেন তিনি।

এমন পরিস্থিতিতে পরিবারের লোকজনের অনুরোধ ও সম্মতিতে বুধবার রাতে পার্শ্ববর্তী খামারপাড়া গ্রামের আ. বারীর মেয়ে রুবিনা খাতুনকে (২০) দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন আয়নাল। আনুষ্ঠানিকতা শেষে গভীর রাতে নতুন স্ত্রীকে নিয়ে নিজ গ্রামে বাবার বাড়িতে ফেরেন তিনি। কিন্তু বাসরঘরের আনুষ্ঠানিকতার মধ্যেই গভীর রাতে হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন আয়নাল। হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম জানান, বিয়ে সম্পন্ন হওয়ার পর নববধূকে ঘরে তোলার রাতেই এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।


এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ নিয়ে আসেননি বা লিখিতভাবে কিছু জানাননি। যতটুকু তথ্য পেয়েছি, প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই ব্যক্তি স্বাভাবিকভাবেই মারা গেছেন।


সময়ের আলো/এনএন

  বিষয়:   বাসর রাত  বিয়ের রাত  বরের মৃত্যু  টাঙ্গাইল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: