ঋণ পরিশোধ না করায় ব্র্যাক ব্যাংকের মামলা, নারী গ্রেফতার

ফেনী প্রতিনিধি

সারাদেশ

ফেনীতে ব্যাংকের পাওনা টাকা পরিশোধ না করায় দায়েরকৃত মামলায় ওয়ারেন্টভুক্ত নারী আসামি ইয়াসমিন আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর)

2026-10-08T20:47:14+00:00
2026-10-08T20:47:14+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঋণ পরিশোধ না করায় ব্র্যাক ব্যাংকের মামলা, নারী গ্রেফতার
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৮:৪৭ পিএম 
ঋণ পরিশোধ না করায় ব্র্যাক ব্যাংকের মামলা, নারী গ্রেফতার
ফেনীতে ব্যাংকের পাওনা টাকা পরিশোধ না করায় দায়েরকৃত মামলায় ওয়ারেন্টভুক্ত নারী আসামি ইয়াসমিন আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ফুলগাজী উপজেলার আমজাদ ইউনিয়নের তারাকুছা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। 

ইয়াসমিন আক্তার একই গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইয়াসমিন আক্তারের কাছে আমজাদ হাটের ব্র্যাক ব্যাংকের ৬ লাখ ৪৩ হাজার ৩৭৫ টাকা পাওনা রয়েছে। ওই টাকা পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। পরে আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

ফুলগাজী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুল আমিন বলেন, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   ফেনী  ব্যাংক  পাওনা  টাকা  পরিশোধ  মামলা  ওয়ারেন্ট  নারী  আসামি  সময়ের আলো  ফেনী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: