নড়াইলে এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী : প্রথম দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা

2026-10-09T13:02:03+00:00
2026-10-09T13:02:03+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
নড়াইলে এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী : প্রথম দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১:০২ পিএম 
এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী : প্রথম দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ছবি : সময়ের আলো
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আয়োজনে শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এস এম সুলতান কমপ্লেক্সের শিশু স্বর্গে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় শতাধিক শিশু স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। শিশুদের রংতুলিতে বাংলাদেশের পতাকা, ফল-ফুল, প্রকৃতি, বাংলার গ্রামীণ জীবন, পরিবেশ ও নৌকাবাইচসহ বিভিন্ন বিষয় ফুটে ওঠে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিমানেশ চন্দ্র বিশ্বাস, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা, এস এম সুলতান ফাউন্ডেশনের আজীবন সদস্য ও নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদসহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুলতান প্রেমীরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   নড়াইলে এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী : প্রথম দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: