ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় হাইতকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. রাশেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। প্রাথমিক সদস্যপদসহ তাঁকে বহিষ্কার

2026-10-09T20:55:43+00:00
2026-10-09T20:56:32+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৮:৫৫ পিএম  আপডেট: ০৯.১০.২০২৬ ৮:৫৬ পিএম
হাইতকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. রাশেদ। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাইয়ে ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় হাইতকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. রাশেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। প্রাথমিক সদস্যপদসহ তাঁকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দফতর সম্পাদক আবু সাঈদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাশেদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে কী ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে, তা বিস্তারিত উল্লেখ করা হয়নি।

জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় ১ হাজার ইয়াবা বড়িসহ গ্রেফতার হন রাশেদ। এ ঘটনায় পাহাড়তলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়।


চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ বলেন, দলীয় পদে থেকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা যাবে না। হাইতকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাশেদের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ থাকায় তাঁকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   ইয়াবাসহ গ্রেফতার  যুবদল নেতা  বহিষ্কার  মিরসরাই  চট্টগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: