৮ উইকেটে ৩১৭ রান নিয়ে শনিবার (১০ অক্টোবর) দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। তবে প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট হয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল।
প্রথম দিনে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে ভোগানো পেসার সেলিমই আজ পেয়েছেন তাইজুলের উইকেট। ৯ রান করেছেন তাইজুল। এই উইকেটটিও তিনি পেয়েছেন শর্ট ডেলিভারিতে। এর আগে সাদমান ও লিটনকেও শর্ট ডেলিভারিতে আউট করেছেন।
এর আগে প্রথম দিনের শুরুর ভাগে বাংলাদেশ ব্যাট হাতে দাপট দেখালেও শেষদিকে সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি। ওপেনিংয়ে ১২৪ রান যোগ করার পর একসময় ২ উইকেট হারিয়েই করে ফেলে ২২১ রান। ফিফটি পান দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম। তবে এই দুজন ছাড়া কেউ ব্যাট হাতে শক্ত প্রতিরোধ গড়তে পারেননি।
এক পর্যায়ে ২২৫ রান তুলতেই ৫ উইকেট হারায় দলটি। এরপর লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের জুটিতে দলের রান তিনশ’র দিকে যায়। যদিও শেষ বিকেলে এই দুজন ও হাসান মাহমুদ উইকেট দিয়ে আসেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৯২.৩ ওভারে ৩৪৬ (তানজিদ ৮৩, সাদমান ৬৭, লিটন ৫৩, মুমিনুল ৩৯, নাঈম ৩৫*, নাজমুল ২৯, মিরাজ ২৪; সেলিম ৪/৮২, ইয়ামিন ৩/৭৯, ইসমত ২/২০, কায়েস ১/৬০)।
সময়ের আলো/জেডআই