দিল্লিতে ধরপাকড়ের মধ্যেও বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা জেন-জিদের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দিল্লির

2026-10-10T17:55:15+00:00
2026-10-10T17:59:10+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
দিল্লিতে ধরপাকড়ের মধ্যেও বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা জেন-জিদের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৫:৫৫ পিএম  আপডেট: ১০.১০.২০২৬ ৫:৫৯ পিএম
ছবি : সংগৃহীত
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দিল্লির যন্তর মন্তরে নির্ধারিত কর্মসূচিতে যোগ দেওয়ার আগে দলের শীর্ষ নেতাদের আটক করা হলেও আন্দোলন থেকে সরে না আসার কথা জানিয়েছে দলটি।

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ধরপাকড়ের সমালোচনা করেছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রথমে রাজধানীজুড়ে কার্যত অচলাবস্থা তৈরি করা হয়েছে। এখন দিল্লির ভেতরে থাকা নাগরিকদের পাশাপাশি রাজধানীর পথে থাকা মানুষদের আটক ও ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হচ্ছে।

নেহা বোরা আরও লেখেন, কর্তৃপক্ষ বলছে, তারা ভয় পায় না এবং বিক্ষোভ ব্যর্থ হবে। তবে তাঁর ভাষায়, ‘যন্তর মন্তর ২.০ শুরু হয়েছে।’

সিজেপির এক বিবৃতিতে বলা হয়, ‘রাষ্ট্র যখন গণতান্ত্রিক ভিন্নমত দমনে ব্যাপকভাবে মানুষকে আটক করে, তখন গণতন্ত্র রক্ষায় জনগণকেই দায়িত্ব নিতে হয়।’ দলটির সহ-আহ্বায়ক সৌরভ দাস অভিযোগ করেন, কর্তৃপক্ষ শক্তি প্রয়োগ করে একটি সাংবিধানিক আন্দোলন থামিয়ে দেওয়ার চেষ্টা করছে।

এর আগে দিল্লিতে প্রস্তাবিত প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করে ভারতের গুরুগ্রাম পুলিশ। পরে দিল্লিতে অবতরণের পর বিমানের ভেতর থেকেই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করে দিল্লি পুলিশ। পুলিশ সদস্যরা বিমানে উঠে তাঁকে আটক করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুরো ঘটনা ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচার করেন দীপকে।


বিমানের ভেতরে ধারণ করা এক ভিডিও বার্তায় অভিজিৎ দীপকে বলেন, ‘জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধীও এমনটা করেননি। পরিস্থিতি তার চেয়েও খারাপ। আমরা সবাই গ্রেপ্তার হওয়ার জন্য প্রস্তুত।’

এদিকে যন্তর মন্তরে কড়াকড়ি আরোপের পর আইসার জাতীয় সভানেত্রী নেহা বোরা অন্য স্থানে সমবেত হওয়ার আহ্বান জানান। এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘আজ দিল্লি হাটই হয়ে উঠছে যন্তর মন্তর! দেখা হচ্ছে সেখানে!’

সময়ের আলো/এসএকে
  বিষয়:   দিল্লি  ধরপাকড়  বিক্ষোভ  জেন-জি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: