মেহেদীর ৬ উইকেটের দিনে নাঈমের সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক

খেলা

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনেই বল হাতে দাপট দেখিয়েছেন শেখ মেহেদী হাসান। তাঁর ৬ উইকেটে মাত্র ১১৯

2026-10-10T19:53:51+00:00
2026-10-10T19:53:51+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
খেলা
মেহেদীর ৬ উইকেটের দিনে নাঈমের সেঞ্চুরি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৭:৫৩ পিএম 
ছবি : সংগৃহীত
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনেই বল হাতে দাপট দেখিয়েছেন শেখ মেহেদী হাসান। তাঁর ৬ উইকেটে মাত্র ১১৯ রানে গুটিয়ে গেছে রাজশাহী বিভাগ। জবাবে ১ উইকেটে ১০৮ রান তুলে দিন শেষ করেছে খুলনা বিভাগ। অন্য ম্যাচে নাঈম শেখের সেঞ্চুরিতে সিলেট বিভাগের বিপক্ষে বড় সংগ্রহের পথে রয়েছে ঢাকা বিভাগ।

রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছেন সাব্বির হোসেন। এস এম মেহরবের ব্যাট থেকে এসেছে ২১ রান। খুলনার হয়ে ৩৮ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন মেহেদী। সফর আলী পেয়েছেন ৩ উইকেট। সামিউন বশির রাতুলের শিকার ১ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় খুলনা। দুই ওপেনার এনামুল হক বিজয় ও আজিজুল হাকিম তামিম যোগ করেন ৪৪ রান। ৩৭ বলে ২২ রান করে আউট হন বিজয়। অন্য প্রান্তে হাফ সেঞ্চুরি তুলে নেওয়া তামিম ৯৯ বলে ৫৫ রানে অপরাজিত আছেন। কালাম সিদ্দিকী অলিন অপরাজিত আছেন ২৮ রানে। দিন শেষে রাজশাহীর চেয়ে মাত্র ১১ রান পিছিয়ে খুলনা।


দিনের অন্য ম্যাচে সিলেটের বিপক্ষে ২ উইকেটে ৩৪৩ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে ঢাকা বিভাগ। ওপেনিংয়ে নাঈম শেখ ও জিসান আলমের ১৫৫ রানের জুটি বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। ৮১ রান করে আউট হন জিসান। সেঞ্চুরি তুলে নেওয়ার পর ১৩১ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন নাঈম।

ঢাকার হয়ে আশিকুর রহমান করেছেন ১০ রান। দিনের বাকি সময়টা সামলে নেন মার্শাল আইয়ুব ও মাহিদুল ইসলাম অঙ্কন। মার্শাল ৮০ রানে অপরাজিত আছেন। অঙ্কনের সংগ্রহ ৫৩ বলে ৩২ রান। সিলেটের হয়ে দুটি উইকেটই নিয়েছেন নাসুম আহমেদ।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   মেহেদী  উইকেট  নাঈম  সেঞ্চুরি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: