ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের স্কোয়াডে বড় চমক

ক্রীড়া ডেস্ক

খেলা

একসময় ওয়ানডে ক্রিকেটে ত্রিদেশীয় সিরিজ ছিল নিয়মিত আয়োজনের অংশ। তিন দলের লড়াইয়ে বাড়তি উত্তেজনা, হিসাব-নিকাশ আর শিরোপার প্রতিদ্বন্দ্বিতা—সব মিলিয়ে ক্রিকেটে

2026-10-10T20:33:29+00:00
2026-10-10T20:33:29+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
খেলা
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের স্কোয়াডে বড় চমক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৮:৩৩ পিএম 
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের স্কোয়াডে বড় চমক। ছবি : সংগৃহীত
একসময় ওয়ানডে ক্রিকেটে ত্রিদেশীয় সিরিজ ছিল নিয়মিত আয়োজনের অংশ। তিন দলের লড়াইয়ে বাড়তি উত্তেজনা, হিসাব-নিকাশ আর শিরোপার প্রতিদ্বন্দ্বিতা—সব মিলিয়ে ক্রিকেটে আলাদা আকর্ষণ তৈরি করত এই টুর্নামেন্ট। তবে টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ত্রিদেশীয় সিরিজের আয়োজনও কমে এসেছে। এবার সেই ধারায় সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ।

আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নেতৃত্বে থাকছেন লিটন দাস। তার সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তাওহিদ হৃদয়। এই সিরিজে বাংলাদেশের অন্যতম আকর্ষণ হতে পারেন রহস্য স্পিনার আলিস আল ইসলাম। স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি, যা দলে যোগ করেছে নতুন মাত্রা।

তবে চোটের কারণে এই সিরিজে খেলতে পারবেন না পেসার নাহিদ রানা। তার অনুপস্থিতিতে পেস আক্রমণে দায়িত্ব সামলাতে হবে মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শরীফুল ইসলামকে। অন্যদিকে, স্পিন বিভাগে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও আলিস আল ইসলাম।

১৭ তারিখ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর ২১ তারিখ আফগানিস্তানের মুখোমুখি হবেন লিটন দাসরা। শুক্রবার ২৩ তারিখ অনুষ্ঠিত হবে ফাইনাল। 

১৬ সদস্যের বাংলাদেশ স্কোয়াড— 

লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও আলিস আল ইসলাম। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ত্রিদেশীয় সিরিজ  বাংলাদেশ  স্কোয়াড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: